,

ফিলিপাইন মার্কেটে বিস্ফোরণে নিহত বেড়ে ১৪

0929082আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের একটি নাইট মার্কেটে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৪ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন। শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণ ও হতাহতের খবর নিশ্চিত করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদরিগো দুর্দাতের একজন মুখপাত্র। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএন এর ওই প্রতিবেদনে আরো জানানো হয়, শুক্রবার রাত ১১টার দিকে দাভাও সিটির ওই মার্কেটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদরিগো দুর্দাতে। এ ঘটনায় সতর্কতা হিসেবে সবাইকে ঘরে অবস্থান করতে অনুরোধ জানিয়েছেন দাভাও-এর সিটি মেয়র পাওলো।

এছাড়া ঘটনাস্থল সংলগ্ন সব পানাশালা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। এ ঘটনার একজন প্রত্যক্ষদর্শী সিএনএন ফিলিপিন্সকে জানান, বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছেন। তিনি নিজেই ৩০ জনেরও বেশি ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে উঠাতে দেখেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা