,

সৌদি আরবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

bdp_yemenআন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। ইয়েমেনের অপারেশন্স কমান্ডের মিডিয়া ব্যুরো শুক্রবার জানিয়েছে, সৌদি আরবের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তায়েফ শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি তার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে।

রাজধানী রিয়াদ থেকে তায়েফ শহর ৭০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। স্থানীয়ভাবে এ ক্ষেপণাস্ত্রের নকশা প্রণয়ন ও তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

ইয়েমেন থেকে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বোরকান-১ নামে ক্ষেপণাস্ত্রটিকে ইয়েমেনের অজ্ঞাত একটি স্থান থেকে ছোঁড়া হচ্ছে। এ সময় সেখানে উপস্থিত এক ব্যক্তির কণ্ঠস্বর পরিষ্কার শোনা গেছে এবং তিনি আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে স্লোগান দেন।

স্কাড-টাইপ বোরকান-১ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৮০০ কিলোমিটারের বেশি এবং এটি সাড়ে বারো মিটার লম্বা। এ ক্ষেপণাস্ত্র ৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে।

এর আগে, শুক্রবার সৌদি বাহিনী ইয়েমেনে দুই দফা বিমান হামলা চালায়। এতে ১২ জনের বেশি মানুষ মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা