,

ঈদের পর অভিনয়ে ফিরছেন নুসরাত ফারিয়া

nusrat-fariyaবিনোদন প্রতিবেদক: অসুস্থতার কারণে বিনোদনজগতে বিরতি টেনে আপাতত বিশ্রামে আছেন হালে দুই বাংলার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। সাংবাদিকরাও সেভাবে তার খোঁজ পাচ্ছেন না। মুঠোফোনেও তার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না। ফোন ধরছেন তার বড়ো বোন মারিয়া।

তিনি জানালেন, টাইফয়েডে আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন ফারিয়া। এখন তিনি অনেকটাই সুস্থ। ঈদের পরেই কাজে ফিরবেন।

টানা শুটিংয়ের ধকলে অসুস্থ ফারিয়া গত ২০ আগস্ট কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন।

থাইল্যান্ডে জাকির হোসেন রাজুর ‘প্রেমী ও প্রেমী’ সিনেমার শুটিং করে কলকাতায় আসেন ফারিয়া। ১৯ আগস্ট রাতে সেখানেই ফারিয়া অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড জ্বর নিয়ে ২০ আগস্ট কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। এখানেই চিকিৎসকরা তার টাইফয়েড সণাক্ত করেন।

এ বিষয়টি নিয়ে ফারিয়া ফেসবুক বার্তা দেন। যাতে বলেন, ‘‘আগে কখনও এ রকম অসহায় ফিল করিনি আমি। নিজেকে সব সময় আত্মবিশ্বাসী এবং কঠিন মেয়ে ভাবতাম। আমি ভালো নেই। কলকাতায় একটি চলচ্চিত্রের শুটিং করতে এসে অতিরিক্ত জ্বর ও শারীরিক দুর্বলতার কারণে একটি হাসপাতালে ভর্তি হয়েছি। তবে আগের থেকে এখন কিছুটা সুস্থ আছি।’’

তবে ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। অসুস্থতা কাটিয়ে আশিকি খ্যাত এই তারকা ফারিয়া আবারও ফিরছেন লাইট ক্যামেরার সামনে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা