,

এবার নিক নাইটের সেরা একাদশে মুস্তাফিজ

mustafizস্পোর্টস ডেস্ক: সাবেক ইংলিশ তারকা নিক নাইটের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান।

সম্প্রতি নিজের পছন্দের সেরা একাদশ ঘোষণা করেন নিক। নিক নাইটের একাদশে ওপেনার হিসেবে জায়গা করে নিয়েছেন স্বদেশী এ্যালেক্স হেলস এবং অস্ট্রেলিয়ান ওপেনার অ্যারন ফিঞ্চ। মিডল অর্ডারে তার পছন্দ এবি ডি ভিলিয়ার্স, জর্জ বেইলি ও জস বাটলার। মিচেল সান্টন্যার ছয় নম্বরে রয়েছেন।

দলে আদিল রাশিদকেই শুধু স্পিনার হিসেবে নিয়েছেন নাইট। তবে পেস বোলিং ডিপার্টমেন্টকে বেশ শক্তিশালী করেছেন তিনি। মিচেল স্টার্ক, কাগিসো রাবাদা এবং মুস্তাফিজুর রহমানকে নিয়ে তৈরি করেছেন তার পেস অ্যাটাক।

এর আগে শেন ওয়ার্নের একাদশে জায়গা করে নিয়েছিলেন মুস্তাফিজ।

এবার নিক নাইটের একাদশেও তার জায়গা হল। তবে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী এই বোলার এখন ক্রিকেট মাঠের বাইরে রয়েছেন।

নিক নাইটের একাদশঃ

এ্যালেক্স হেলস, অ্যারন ফিঞ্চ, জো রুট, এবি ডি ভিলিয়ার্স, জর্জ বেইলি, জস বাটলার, মিচেল সান্টন্যার, আদিল রশিদ, মিচেল স্টার্ক, কাগিসো রাবাদা এবং মুস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা