,

ট্রাম্পের স্ত্রীকে যৌনকর্মী বলায় মামলা

melania-trumpআন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে যৌনকর্মী বলায় যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ডেইলি মেইল ও একজন ব্লগারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মেলানিয়া ট্রাম্পের আইনজীবী চার্লস হার্ডার ১৫ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে এ মামলা করেছেন।

এ বিষয়ে হার্ডার বলেন, ডেইলি মেইল ও একজন ব্লগারের দাবি ১৯৯০ সালে মেলানিয়া যৌনকর্মী হিসেবে কাজ করেছেন। ডেইলি মেইলের প্রতিবেদনটি গত বৃহস্পতিবার প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৯৯০ সালে মেলানিয়া খণ্ডকালীন ‘এসকর্ট’ (যৌনকর্মী) হিসেবে কাজ করেন। ওই কাজের সূত্রে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর পরিচয় হয়।

অন্যদিকে ব্লগার ওয়েবস্টার টার্পলে লিখেছেন, মেলানিয়া এই ভেবে ভয় পেতেন যে, তাঁর অতীত প্রকাশিত হয়ে পড়বে।

এদিকে ডেইলি মেইল এবং ব্লগার ওয়েবস্টারের দাবি ‘পুরোপুরি মিথ্যা’ বলে জানিয়েছেন মেলানিয়ার আইনজীবী। সংবাদমাধ্যম ও ওই ব্লগার মেলানিয়া ট্রাম্প সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছেন, যা শতভাগ ভুল। আর এমন বক্তব্যের কারণে মেলানিয়ার ব্যক্তিগত ও পেশাগত জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতির পরিমাণ ১৫ কোটি মার্কিন ডলার।

৪৬ বছর বয়সী মেলানিয়া ১৯৯০ সালে স্লোভেনিয়া থেকে যুক্তরাষ্ট্রে যান। তখন একজন মডেল হিসেবে কাজ করতেন তিনি। ২০০৫ সালে তিনি ডোনাল্ড ট্রাম্পকে বিয়ে করেন।

স্লোভেনিয়ার সাময়িকী ‘সুজি’র বরাত দিয়ে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ সালে মেলানিয়া যুক্তরাষ্ট্রের যে মডেলিং এজেন্সিতে কাজ করতেন, তা একই সঙ্গে এসকর্টের ব্যবসায়ও জড়িত ছিলেন।

ডেইলি মেইলের প্রতিবেদনে আরো বলা হয়, ১৯৯৫ সালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার প্রথম সাক্ষাৎ হয়। তখন মেলানিয়া একজন নগ্ন মডেল হিসেবে কাজ করতেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে