,

শনিবার ঢাকায় আসছেন ওয়ালশ

walls-coach-bdস্পোর্টস ডেস্ক : বোলিং কোচ হিসেবে যোগ দিতে আগামীকাল শনিবারই ঢাকায় আসবেন ক্যারিবীয় গ্রেট কোর্টনি ওয়ালশ।

শুক্রবার সকালে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এ কথা জানান।

বিসিবি সভাপতি জানান, ‘আশা করছি, শনিবার রাতেই কোর্টনি ওয়ালশ ঢাকায় চলে আসবে। আমাদের পেস বোলারদের জন্য ওয়ালশ হতে যাচ্ছে বড় এক সম্পদ।’

অবশ্য বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব নেয়ার পর কাজ শুরুর জন্য মুখিয়ে থাকার কথা আগেই জানিয়েছিলেন কোর্টনি ওয়ালশ।

তিনি জানান, ‘বিসিবিতে স্পেশালিস্ট বোলিং কোচ হিসেবে যোগ দিয়ে আমি রোমাঞ্চিত। ছেলেদের সঙ্গে কাজ শুরুর জন্য মুখিয়ে আছি আমি।’

গত মে মাসের শেষ দিকে হিথ স্ট্রিক চুক্তি নবায়ন না করার পর থেকেই বোলিং কোচ শূন্য ছিল বাংলাদেশ জাতীয় দল।

এরপর গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বিসিবি তার সঙ্গে চুক্তির কথা জানায়। ক্যারিবিয়ান এ পেস কিংবদন্তি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বোলিং কোচ হিসেবে থাকবে।

ক্যারিবিয়ান এই সাবেক ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩২ টেস্টে ৫১৯ টি উইকেট নিয়েছেন। অন্যদিকে ২০৫ ওয়ানডেতে নিয়েছেন ২২৭ টি উইকেট। ২০০১ সালে অবসর নেন এই ক্রিকেটার।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কোচিং স্টাফে দ্বিতীয় ক্যারিবিয়ান ওয়ালশ।

এরআগে নব্বই দশকের শেষে প্রধান কোচ ছিলেন কিংবদন্তি ওপেনার গর্ডন গ্রিনিজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা