,

‘বেপরোয়া’ হাবিব-তিশা (ভিডিও)

 

বিনোদন ডেস্ক : নৌকার সামনের অংশে দাঁড়িয়ে একজন। কাঁধে কালো রঙের ব্যাগ। নদীর পাড়ে কয়েকটি রাজহাঁস তাড়া করে বেড়াচ্ছে একটি শিশু। এরপর পর্দায় ভেসে আসে হাসিমাখা তানজিন তিশার মুখটি। তারপর দেখা যায়- নদীর পাড়ে ক্যাম্প করে দুস্থদের চিকিৎসা করছেন তিশা।

habib_tisha1472806324

আর এসব দৃশ্য ক্যামেরা বন্দি করছেন নৌকায় দাঁড়িয়ে থাকা যুবকটি। তিনি আর কেউ নন, সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। এমন দৃশ্য দেখা যায়- ‘বেপরোয়া মন’ শিরোনামের মিউজিক ভিডিওতে। গতকাল বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশিত হয়েছে গানটি।

রোমান্টিক ধাঁচের এই গানের পুরোটাজুড়ে হাবিব-তিশার রোমান্স দেখা যায়। গানের কথা লিখেছেন, হৃদ্ধি। সুর-সংগীত-কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন অনন্য মামুন। আর এতে মডেল হিসেবে অভিনয় করেছেন হাবিব-তিশা। গত ১৩ আগস্ট, সিরাজগঞ্জের শাহজাদপুরে গানটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়।

ঈদুল আযহা উপলক্ষে লাইভ টেকনোলজির ব্যানারে প্রকাশিত হয়েছে গানটি।

চলতি (আগস্ট) মাসের শুরুতে প্রকাশিত হয়েছে হাবিবের ‘মনের ঠিকানা’ শিরোনামের গানের মিউজিক ভিডিও। এতে হাবিবের বিপরীতে মডেল হয়েছেন শার্লিনা হোসাইন। ইমরানের ‘বলতে চেয়ে মনে হয়’ গানে সর্বশেষ মডেল হিসেবে দেখা যায় তানজিন তিশাকে। তিশা অভিনীত গানটি ইউটিউবে এক কোটিবারের বেশি দেখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা