,

নতুন কোচের বিষয়ে যা বললেন পাপন

 

 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে তিনজন হাইপ্রোফাইল কোচের নাম শোনা যাচ্ছিল।
যার মধ্যে দুইজনের আগে কোচিং করানোর অভিজ্ঞতা ছিল। কিন্তু বিসিবি শেষ পর্যন্ত বেছে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের এক সময়কার তুখোর ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশকে।শিগগিরই তিনি বাংলাদেশ দলে যোগ দেবেন।

bcb1472804869

শুক্রবার ওয়েস্ট ইন্ডিয়ান এই কোচকে নিয়োগ দেওয়ার বিষয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘আমরা একজন ফাস্ট বোলিং কোচ খুঁজছিলাম। এই প্রেক্ষিতে আমাদের সঙ্গে তিনজনের কথা চলছিল। আমাদের প্রথম পছন্দ ছিল কোর্টনি ওয়ালশ। যদিও তার জাতীয় দলে কোচিং করানোর কোন অভিজ্ঞতা নেই। তারপরও ওর মতো একজন ক্রিকেট লিজেন্ড বিশেষ করে ফাস্ট বোলিং পাওয়া যায় না। জাতীয় দলের কোচিংয়ে অভিজ্ঞতা না থাকলেও সে অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিল এবং বিভিন্ন ক্লাবে পরামর্শক হিসেবে কাজ করেছে। তার খেলার প্রতি আগ্রহটা এখনো অনেক। সবমিলিয়ে এজন্য তাকেই আমরা পছন্দ করেছি।’

তিনি আরো বলেন, ‘সে মেন্টর হিসেবে পরিচিত। আমাদের কাছে যতটুকু তথ্য আছে কোচ হিসেবে সে যতটুকু সফল তার চেয়ে টেকনিক্যালি অনেক বেশি সফল। সে জানে কী করতে হবে। এখন আমাদের ছেলেদের কতটুকু দিতে পারবে, এটা সময়ই বলবে। আমার ধারনা, সে আমাদের পেস বোলিংয়ের জন্য বিরাট সংযোজন। ইনশাল্লাহ আগামীকাল রাতেই তিনি চলে আসবেন।’

তবে নতুন কোচের নাম ঘোষণা করতে বেশ সময় নেয় বিসিবি। সময় নেওয়ার বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘সে আমাদের কনফার্ম করার পরও যেহেতু ওয়েস্ট ইন্ডিজের সিরিজ চলছিল, এ জন্য পদত্যাগ পত্রটা জমা দিতে পারছিল না। তার উপর আমি ছিলাম না দেশে। এজন্য আরও একটা দিন দেরি হয়ে গেল।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা