,

পাকিস্তানে বোমা হামলায় নিহত ১৭, জামাতুল আহরার দায় স্বীকার (ভিডিও)

photo-1472793075-550x366পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে খ্রিস্টান কলোনি ও উত্তর-পশ্চিমাঞ্চেলে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন নিহতের খবর পাওয়া গেছে।

এ ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন জামাতুল আহরার। শুক্রবার খবরটি নিশ্চিত করে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
পেশোয়ারে খ্রিস্টান কলোনিতে সন্ত্রাসী হামলায় দুই বেসামরিক ও চার আত্মঘাতি হামলাকারীসহ ছয়জন নিহত হয়েছে। অপরদিকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আদালত প্রাঙ্গণে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে এ হামলার ঘটনা ঘটে।
খ্রিস্টান কলোনিতে হামলা:
পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) অসিম বাজওয়া বলেন, ‘চার আত্মঘাতী বোমা হামলাকারীর সবাই নিহত হয়েছে।’
দেশটির কয়েকটি নিরাপত্তা সূত্র ডনকে জানায়, সন্ত্রাসীরা কলোনিতে হামলার পর সকাল ৬টার দিকে গোলাগুলি শুরু হয়। হামলাকারীরা আত্মঘাতী হামলায় ব্যবহৃত জ্যাকেট (সুইসাইড জ্যাকেট) পরে ছিল।
ওই সূত্র জানায়, দুই হামলাকারী সুইসাইড জ্যাকেট বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করে। আর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় আরো দুই হামলাকারী।
আদালত প্রাঙ্গণে বোমা হামলা:
শুক্রবার সকালে মারদানের দায়রা জজ আদালতে বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়। নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছে। পুলিশ জানায়, একটি হ্যান্ড গ্রেনেড বিস্ফোরিত করার পর নিজের শরীরে বাঁধা বোমাগুলোর বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী। ঘটনার পর মারদান এলাকার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
পশোয়ারে গত কয়েক বছরে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা হয়। শহরটিতে ২০১৪ সালের ডিসেম্বরে সবচেয়ে ন্যাক্কারজনক হামলা হয়। সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি স্কুলে তালেবানের সেই হামলায় ১৫০ জন নিহত হয়, যাদের বেশির ভাগই শিশু। সর্বশেষ শুক্রবারের হামলার নেপথ্যে কারা, তা এখনো জানা যায়নি।

https://www.youtube.com/watch?time_continue=3&v=FmDONxo7_0c

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা