,

কয়েকটি সহজ কৌশলে প্রতিরোধ করুন স্ট্রোক

26660-boroনিউজ ডেস্ক : প্রতি বছর স্ট্রোকে অনেক মানুষ মৃত্যু বরণ করেন। World Health Organization (WHO) মতে, প্রতি বছর ১৫ মিলিয়ন মানুষ স্ট্রোকে আক্রান্ত হন। এর মধ্যে ৬ মিলিয়ন মানুষ মৃত্যু বরণ করেন এবং ৫ মিলিয়ন মানুষ সারাজীবনের জন্য অক্ষম হয়ে পড়েন। স্ট্রোক মূলত দুই ধরণের হয়ে থাকে। একটি ইস্কেমিক স্ট্রোক (Ischaemic stroke) আরেকটি হল হেমোরেজ স্ট্রোক (Haemorrhagic stroke)। দুই ধরণের স্ট্রোক শরীরের জন্য ক্ষতিকর। কিছু কাজ আছে যা স্ট্রোক হওয়ার ঝুঁকি হ্রাস করে। চলুন জেনে নেওয়া যাক সেগুলো-

১। নিয়মিত ব্যায়াম করুনঃ-
সুস্বাস্থ্যের জন্য নিয়মিত ব্যায়ামের প্রয়োজন। প্রতিদিন কমপক্ষে ২০-২৫ মিনিট ব্যায়াম করুন। এটি সপ্তাহে পাঁচ বার করুন। এটি স্ট্রোক হওয়ার ঝুঁকি কমিয়ে দেবে অনেকখানি।

২। আপেল রাখুনঃ-
প্রচলিত আছে প্রতিদিন একটি করে আপেল খান আর ডাক্তার দূরে রাখুন। এই কথাটি স্ট্রোকের ঝুঁকি হ্রাসের ক্ষেত্রেও প্রযোজ্য। গবেষণায় দেখা গেছে প্রতিদিন একটি করে আপেল খাওয়া স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে। এমনকি নাশপাতিও আপেলের মতকাজ করে।

৩। এক টুকরো ডার্ক চকলেটঃ-
ডার্ক চকলেট স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, ডার্ক চকলেটে ফ্ল্যাভোনয়েড নামক উপাদান রয়েছে যা ধমনীতে রক্ত চলাচল সচল রাখতে সাহায্য করে।ডার্ক চকলেটে আরও আছে ম্যাগনেসিয়াম এবং ফাইবার যা রক্তে খারাপ কোলেস্টেরল দূর করতে সাহায্য করে। সপ্তাহে কয়েকবার এক টুকরো ডার্ক চকলেট খান।

৪। ওজন নিয়ন্ত্রণঃ-
অতিরিক্ত ওজন স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি করে। ওজন নিয়ন্ত্রণ রাখুন। প্রয়োজনে ব্যায়াম, সঠিক ডায়েট অনুসরণ করুন।

৫। রাতে তাড়াতাড়ি ঘুমাতে যানঃ-
হার্ভাডের এক গবেষণায় দেখছে যে সকল নারীরা সাত ঘন্টারও কম ঘুমায় তাদের স্ট্রোক হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে। কম স্ট্রেস হরমোন বৃদ্ধি করে সাথে উচ্চ রক্তচাপ এবং রক্তে চিনির পরিমাণও বৃদ্ধি করে থাকে। সুস্থ থাকতে চাইলে ঘুমের সময় এক ঘন্টা বাড়িয়ে নিন। আট ঘন্টার পরিবর্তে নয় ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন।

৬। লবণ কম খানঃ-
প্রতিদিন ২৩০০ মিলিগ্রামের বেশি লবণ খাবেন না। তবে আপনার বয়স যদি ৫১ বেশি হয় তবে ১৫০০ মিলিগ্রামের বেশি লবণ খাওয়া থেকে বিরত থাকুন। অতিরিক্ত লবণ এবং লবণ জাতীয় খাবার স্ট্রোক হওয়ার ঝুঁকি বৃদ্ধি করে।

৭। ধূমপান ত্যাগ করুনঃ-
ধূমপান স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি করে। সুস্থ থাকতে চাইলে আজই ধূমপানের অভ্যাস ত্যাগ করুন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে