,

ব্রাহ্মণবাড়ীয়ার আরন লাইফ সাপোর্টে

211739ayon_kalerkantho_picনিউজ ডেস্ক : আশঙ্কাজনক হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়েছে মোহাম্মদপুরের কিশোর আরনকে। গতকাল মধ্যরাতে দীর্ঘসময় অস্ত্রোপচারের পর তাকে টাকা মেডিকেলের আইসিইউতে রাখা হয় বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ বাচ্চু মিয়া।

আরনের বড় ভাই রিপন জানান, আরনের অবস্থা তেমন ভাল না। এখনো তার জ্ঞান ফিরেনি। ডাক্তার ৪৮ ঘণ্টা সময় দিয়েছেন। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

মেডিকেল সূত্র জানিয়েছে, হাওয়া দেওয়ার কারণে আরনের পেটের নাড়িগুলোতে পেচ লেগে গিয়েছিল। প্রায় পাঁচ ঘণ্টা অস্ত্রোপচারের মাধ্যমে তার অপারেশন শেষ হয়। তবে সে এখনো আশঙ্কামুক্ত নয়। একারণেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

আরনের মেঝো ভাই গোলাম মোস্তফা জানান, তিন ভাইয়ের মধ্যে আরন সবার ছোট। আড়াই বছর আগে পড়ালেখায় অমনোযোগী হওয়ায় গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়া থেকে ঢাকায় এনে আরনকে মোহাম্মদপুরের কাটাসুর এলাকার মেঘলা অটো মোবাইলে গাড়ি সার্ভিসিংয়ের কাজ শেখার জন্য দেওয়া হয়। সেখানে তার সহকর্মীরা জোর করে তার পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়।

মেহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত মেঘলা অটোমোবাইলের চার কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- ইউনুস, সাদ্দাম, ইউসুফ ও রাব্বি । তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

গত বুধবার বিকালে আরনের পায়ুপথে বাতাস দেওয়ার ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢামেক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।্র্র

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা