,

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

Picture-01অদ্য ০১ সেপ্টেম্বর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ সিংগারবিল সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ সেলিম রেজা এর নেতৃত্বে ভোর ৫টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মেরাসনি এলাকায় নিয়মিত অভিযান পরিচালনাকালে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অপরদিকে একই উপজেলার দুলালপুর এলাকা হতে বিকাল ৩টায় ৭ কেজি গাঁজা উদ্ধার করে আলীনগর সীমান্ত ফাঁড়ীর অপর একটি টহল দল।

এছাড়া কসবা উপজেলার দৌলতপুর নামক স্থান হতে গত রাত ১টায় ৩২ বোতল হুইস্কি এবং মনিয়ন্দ এলাকা হতে ১টি মোটর সাইকেলসহ ৩২ বোতল ফেনসিডিল আটক করেছে বিজিবি। অন্যদিকে আখাউড়া উপজেলার রাজাপুর সীমান্ত এলাকা হতে দুপুর ১২টায় আজমপুর সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মকর্তা মোঃ জোনাব আলীর নেতৃত্বে ৪০ বোতল হুইস্কি এবং ধলেশ্বর এলাকা হতে ফকিরমোড়া সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে ৬৬ প্যাকেট বাজি উদ্ধার করে বিজিবি। আটককৃত মালামালের মূল্য প্রায় চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা। তবে ঐসব অভিযানে কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা