,

সেই দরিদ্র ভারতীয়র পাশে বাহরাইনের প্রধানমন্ত্রী

 

আন্তর্জাতিক ডেস্ক :ঘটনাটি গত ২৪ আগস্টের। ভারতের উড়িষ্যা রাজ্যের হতদরিদ্র দানা মাঝির স্ত্রী মাত্র ৪২ বছর বয়সে যক্ষ্মায় ভুগে সেদিনই মারা যান কালাহান্ডি জেলার ভবানিপটনা সদর হাসপাতালে।

salman_49158

স্ত্রীর লাশ নিতে হবে ৬০ কিলোমিটার দূরে বাড়িতে৷ কিন্তু হাতে টাকা নেই৷ হাসপাতাল কর্তৃপক্ষকে নিজের অবস্থার কথা জানিয়ে লাশ বহনের গাড়ি দেয়ার জন্য অনেক কাকুতি-মিনতি করলেন৷ জানানো হলো, গাড়ি নেই৷ অগত্যা স্ত্রীর লাশ কাঁধে নিয়েই বাড়ির পথে যাত্রা করলেন দানা মাঝি।

নিজের স্ত্রীর লাশ কাঁধে নিয়ে হাসপাতাল থেকে ফিরছেন এক দরিদ্র পাহাড়ি – এমন দৃশ্য দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে ধিক্কার দিয়েছেন সবাই। সেই দৃশ্য দেখে প্রতিবাদে মুখর হয়ে ওঠেন অসংখ্য মানুষ। এক দরিদ্র নাগরিকের অমানবিক অসহায়ত্বের মুহূর্তগুলোর দৃশ্য আন্তর্জাতিক মাধ্যমেও প্রচারের আলো পায়।

সেই দরিদ্র মানুষটির দিকে এবার সাহায্যের হাত বাড়াচ্ছেন বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান৷ গাল্ফ নিউজ-কে উদ্ধৃত করে উড়িষ্যা রাজ্যের সংবাদমাধ্যম জানাচ্ছে, ভারতের ওই মানুষটির কষ্ট বাহরাইনের প্রধানমন্ত্রীর মনকে ভীষণ নাড়া দিয়েছে। তাই প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল-খলিফা নাকি আর্থিক সহায়তা দিয়ে দানা মাঝির দারিদ্র্য কিছুটা দূর করার সিদ্ধান্ত নিয়েছেন।

বাহরাইনের ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, খবরটি ঠিক। তবে প্রিন্স খলিফা বিন সালমান কত টাকা দেবেন তা এখনো জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা