,

ব্রাহ্মণবাড়িয়া বাসচাপায় কিশোরী নিহত, মহাসড়ক অবরোধ, বাসে আগুন

ONLINEনিজস্ব প্রতিবেদক :  বাসের চাপায় এক কিশোরী নিহত হওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বেড়তলা এলাকায় এ ঘটনা ঘটেছে।এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে মহাসড়কের আশুগঞ্জ উপজেলার বগইর বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন সুফিয়া খাতুন (৪৫) ও তাঁর কিশোরী মেয়ে কুলসুম বেগম (১৫)। এ সময় ঢাকা থেকে সিলেটগামী মিলন পরিবহনের বেপরোয়া গতির যাত্রীবাহী একটি বাস কুলসুম বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। বাসটি আধা কিলোমিটার এগিয়ে সরাইল উপজেলার বেড়তলা এলাকায় পৌঁছালে উত্তেজিত জনতা বাসটি আটক করে ভাঙচুর করতে থাকে। সাড়ে পাঁচটার দিকে লোকজন মহাসড়ক অবরোধ করে বাসটিতে অগ্নিসংযোগ করে। এতে বাসটি ভস্মীভূত হয়ে যায়। এ সময় মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘটনার পর পর বাসের চালক ও চালকের সহযোগী পালিয়েছে। কুলসুম বেগম আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বগইর গ্রামের মৃত আইয়ুব আলীর মেয়ে।

আশুগঞ্জ থেকে দমকল বাহিনীর লোকজন, সরাইল থানার পুলিশ, আশুগঞ্জ থানার পুলিশ ও বিশ্বরোড মোড় হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিকেল সাড়ে ছয়টার দিকে যান চলাচল শুরু করে।
সুফিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার একমাত্র মেয়ে বায়না ধরছিল। ঈদের আড়ে জামা-কাফড় কিনা দিতাম। এই জন্য তারে নিয়া বিশ্বরোড মোড় বাজারে যাইতে ছিলাম। অহন আমার সব শেষ অইয়া গেছে।’

সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে সুফিয়া বেগম বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। বাসটি উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা