,

নারী কেলেঙ্কারিতে বরখাস্ত দিল্লির মন্ত্রী

 

আন্তর্জাতিক ডেস্ক :দুই নারীর সাথে আপত্তিজনক ভিডিও প্রকাশের পর বরখাস্ত হয়েছেন নয়াদিল্লির নারীকল্যাণ মন্ত্রী সন্দীপ কুমার। আম আদমি পার্টির নেতা ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাকে বরখাস্ত করেছেন। একটি ভিডিওতে সন্দীপ কুমার নামের ওই মন্ত্রীকে দুই নারীর সঙ্গে আপত্তিজনক অবস্থায় দেখা যায়। এরপর বুধবার রাতে কেজরিওয়াল এক টুইট বার্তায় জানান, এটা মেনে নেয়া যায় না। সন্দীপকে বরখাস্ত করা হয়েছে।

dilh_49257

সিডি পাওয়ার আধা ঘণ্টার মধ্যেই সন্দীপ কুমারকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেয়ার কথা ঘোষণা করে আম আদমি পার্টির সরকার। একই সঙ্গে শিশু কল্যাণ দফতরের দায়িত্বও পালন করছিলেন সন্দীপ।

উপ-মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া জানান, আম আদমি পার্টির মূল নীতিই হলো দুর্নীতি, কোনো ধরণের অপরাধ বা নৈতিক চরিত্রে কালি লাগে, এ রকম কোনো ঘটনা বরদাস্ত করা হবে না।এর আগেও এক মন্ত্রী এবং পাঞ্জাবের এক নেতার ঘুষ নেয়ার ঘটনা সামনে এসেছিল, দুজনকেই সরিয়ে দেয়া হয়েছে। এইসব বিষয়ে আম আদমি পার্টি `জিরো টলারেন্ট`।

মন্ত্রীকে সরিয়ে দিলেও অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক বিরোধীরা এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, আম আদমি পার্টি রাজনীতিতে শুচিতা নিয়ে দম্ভ করে, তারাই আজ দুর্নীতি, অন্তর্কলহ নিয়ে ব্যতিব্যস্ত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা