,

নিউ ইয়র্কে এবার বাংলাদেশী নারী খুন

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এবার ছুরিকাঘাতে বাংলাদেশী নারীকে খুন করা হয়েছে। ইমামসহ দুজনকে গুলি চালিয়ে হত‌্যার মাস না পেরুতেই এ ঘটনা ঘটলো।

nazma_49262

নিহত নাজমা খানম ঝর্না (৬০) কুইন্সের জ‌্যামাইকা হিলস এলাকায় থাকতেন। বুধবার রাতে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) তিনি ‘ধর্মীয় বিদ্বেষমূলক’ হামলার শিকার হন বলে স্বজনদের ধারণা।

রাত ৯টার দিকে বাড়ির সামনেই নরম‌্যাল রোডে নাজমা দুর্বৃত্তের হামলার শিকার হন বলে পুলিশ ও তার স্বজনরা জানিয়েছে।

তিন সন্তানের মা নাজমার এক সন্তান নিউ ইয়র্কে থাকেন। অন‌্য দুই ছেলে-মেয়ে থাকেন বাংলাদেশে। শরীয়তপুর জেলার বাসিন্দা নাজমা বাংলাদেশে স্কুলে শিক্ষকতা করতেন।নাজমার বোনের ছেলে মোহাম্মদ কবির নিউ ইয়র্ক মুসলিম পুলিশ অফিসার অ‌্যাসোসিয়েশনের সদস্য।

পুলিশ জানায়, ঘটনার সময় কাছেই ছিলেন নাজমার স্বামী শামসুল হক। স্ত্রীর চিৎকারে তিনি এগিয়ে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে নাজমাকে জ্যামাইকা হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

নাজমার ভাই বাংলাদেশে থাকা আলতাফ হোসেন ভগ্নিপতিকে উদ্ধৃত করে বলেন, তার বোন এবং ভগ্নিপতি কেনাকাটার জন্য বাসার বাইরে গিয়েছিলেন। ফেরার সময় বাসার কাছাকাছি আসার আগে তার বোন কিছুটা এগিয়ে যান। এরই মধ্যে বোনের চিৎকার শুনে ভগ্নিপতি তাকিয়ে দেখেন, ২/৩জন দুর্বৃত্ত বড় ধরনের চাকু দিয়ে নাজমার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যাচ্ছে।

নিউ ইয়র্ক পুলিশের পক্ষ থেকে ঘাতককে গ্রেপ্তারে সহায়তা চেয়ে কোনো তথ‌্য থাকলে তা ১-৮০০-৫৭৭-৮৪৭৭ নম্বরে ফোন করে জানাতে বলা হয়েছে।

প্রায় ১০ বছর আগে ডিভি লটারিতে যুক্তরাষ্ট্রের পাড়ি জমিয়েছিলেন শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ‌্যালয়ের শিক্ষক নাজমা। তার স্বামীও শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষক ছিলেন। সেখানে গিয়ে তারা ব্যবসা করছিলেন বলে জানান আলতাফ।

গত ১৩ অগাস্ট কুইন্সের ওজন পার্কে গুলি চালিয়ে হত্যা করা হয় বাংলাদেশী ইমাম মাওলানা আলাউদ্দিন আকঞ্জি (৫৫) এবং তার সাথী থারা মিয়াকে (৬৪)। ওই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে অস্কার মরেল (৩৫) নামের স্পেনিশভাষীকে।

১৭ দিনের ব্যবধানে আরেক বাংলাদেশি পথে হত্যাকাণ্ডের শিকার হওয়ায় কুইন্সের জ্যামাইকা এবং ওজনপার্ক এলাকায় বসবাসরত লক্ষাধিক বাংলাদেশীর মধ‌্যে আতঙ্ক দেখা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে