,

সিঙ্গাপুরে ছয় বাংলাদেশি জিকা ভাইরাসে আক্রান্ত

 

 

আন্তর্জাতিক ডেস্ক : সিঙ্গাপুরে ছয় বাংলাদেশি জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুবউজ্জামান বলেছেন, ‘গতকাল আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ৩০ আগস্ট দুপুর ১২টায় স্বাস্থ্য পরীক্ষায় যাদের দেহে জিকা ভাইরাস পজিটিভ ধরা পড়েছে, তাদের মধ্যে ছয়জন বাংলাদেশি রয়েছে।’

Jika1472706935
বার্তা সংস্থা রয়টার্সকে ই-মেইল বার্তায় রাষ্ট্রদূত বলেন, ‘আক্রান্তদের উপসর্গগুলো প্রাথমিক এবং তারা হয় সুস্থ হয়েছে অথবা হওয়ার পথে। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি।’

প্রসঙ্গত, গত আগস্ট মাসের শেষ দিকে সিঙ্গাপুরে জিকা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। গতকাল মঙ্গলবার সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, দেশটিতে জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১৫ জনে দাঁড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা