,

মেসি আজ খেলবেন কি?

messi-imageস্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার জার্সি গায়ে লিওনেল মেসির ‘দ্বিতীয় অধ্যায়’ শুরু হচ্ছে আজই। হ্যামস্ট্রিংয়ের চোটে অবসর ভেঙে ফেরার কালটি বিলম্বিত হওয়ার যে শঙ্কা দেখা দিয়েছিল, তা খুব সম্ভবত কেটে গেছে। আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউজা জানিয়েছেন, মেসির মাঠে নামাতে তিনি কোনো সমস্যাই দেখছেন না। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাতে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

কোপার শতবর্ষী টুর্নামেন্টটির ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে ক্ষোভে, হতাশায় আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় বলে দিয়েছিলেন মেসি। এরপর কেটে গেছে দুটি মাস। আটলান্টিক মহাসাগর দিয়ে গড়িয়েছে অনেক জল। বিদায় নিয়েছেন কোচ জেরার্ডো মার্টিনো। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন বাউজা। দায়িত্ব নিয়েই মেসিকে দলে ফিরতে রাজি করিয়েছেন।

বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচটিই তাঁর কোচ হিসেবে প্রথম দায়িত্ব। শুরুর ক্ষণে মেসিকে তিনি পেতেই চাইবেন। তবে আজেন্টাইন কোচ বলেছেন, ‘মেসি ভালো অবস্থাতেই আছে। আমি তো ওর মাঠে নামাতে কোনো সমস্যা দেখছি না। এটা কঠিন একটা ম্যাচ হতে চলেছে। এই ম্যাচে মেসিকে অবশ্যই দরকার।’

তারপরও মাঠে নামার ব্যাপারে মেসির সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে ধরে নেবেন বাউজা, ‘মাঠে নামার চূড়ান্ত সিদ্ধান্তটা অবশ্যই মেসির। সামান্যতম সমস্যা থাকলেও আমি মেসিকে মাঠে নামানোর ঝুঁকি নেব না।’

কোপা আমেরিকার ফাইনালের পর আর্জেন্টিনার প্রথম ম্যাচ এটি। বাউজার আশা, দলের খেলোয়াড়েরা নিজেদের সেরাটাই উজাড় করে দেবেন মাঠে, ‘দলের ওপর আমাকে আস্থা রাখতেই হবে। আমি মনে করি, দারুণ খেলেই আমরা জিতব।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে