,

নাসিরনগরে কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন

Nasirnagar Picture(I S)-1আকতার হোসেন ভুইয়া ॥ “আমরা সন্ত্রাস চাই না জঙ্গীবাদ চাই না ,জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ চাই” এ শ্লোগানকে সামনে রেখে কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডের আহবানে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে উপজেলা পরিষদ চত্বরে সামনের সড়ক থেকে সদরের প্রধান প্রধান সড়কে কয়েক হাজার ছাত্র-শিক্ষক ঘন্ট্যাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন চলাকালে ভূবন ইসলামিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সামসুদ্দিনএর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা ইসলাম উদ্দিন ফারুকী, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা ফায়েজ ইকরামুল, মাওলানা মুখলেছুর রহমান, মাওলানা হাসিবুল হাসান, মাওলানা হাফিজ হোসাইন, মাওলানা মুফতি মাজহারুল হক কাসেমী মাওলানা নাসিরউদ্দিন, মাওলানা সাজিদুল ইসলাম প্রমূখ। মানববন্ধনে বক্তারা কওমী মাদ্রাসার সাথে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিন্দুমাত্র সর্ম্পক নেই। ইসলামে কখনই সন্ত্রাস ও জঙ্গীবাদকে সমর্থন করে না। ধর্মের নাম ব্যবহার করে কিছু লোক এসব অমানবিক কর্মকান্ড করছে। তাই সবাকেই সচেতন থেকে জঙ্গীবাদের আক্রমন থেকে দেশকে রক্ষার জন্য সকল শিক্ষক-ছাত্র ও জনগণকে সজাগ দৃষ্টি রাখতে আহ্বান জানান।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে