,

বিএনপিকে নির্মূলে কোন ষড়যন্ত্রে কাজ হবে না : মির্জা ফখরুল

33832_00000-550x358দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শেরে বাংলা নগরে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন তিনি। এরপর তিনি বিশেষ মোনাজাতে অংশ শরিক হন। এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশে গণতন্ত্র একেবারেই অনুপস্থিত। সরকার জনগণের অধিকারগুলো খর্ব করছে। অন্যদিকে বিরোধী দলের ওপর নির্যাতন নিপীড়ণের স্ট্রীম রোলার চালিয়ে বিএনপিকে নির্মূল করার ষড়যন্ত্র করছে। কিন্তু সরকার জানে না এ ষড়যন্ত্রে কোনো কাজ হবে না। জনগণকে সাথে নিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে অবশ্যই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সফল হবে।
মহাসচিব বলেন, ৭৫ সালে একদলীয় শাসনের কারণে দেশে রাজনৈতিক শূণ্যতা তৈরি হয়েছিলো। সেই রাজনৈতিক শূন্যতার সময়ে জিয়াউর রহমান দুরদর্শীতার পরিচয় দিয়ে দলগঠন করেছেন। স্বাধীনতার এতবছর পরও এখনো গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়নি। তবে এসময় তিনি সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি।
খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই জিয়ার সমাধিস্থলে জড়ো হন দলটির নেতাকর্মীরা। খালেদা জিয়া চন্দ্রিমা উদ্যানে প্রবেশ করার পর তারা দলের চেয়ারপারসনকে স্বাগত জানান। এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা