,

রেকর্ড ! : সরাইলে ১ দাতা সদস্যের জন্য ৭ লাখ ৪০ হাজার টাকা

B Baria Map Mainসরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে ১ দাতা সদস্য নির্বাচনের জন্য ভোটার হয়েছেন ৩৭ জন। পে-অর্ডারের মাধ্যমে টাকা জমা পড়েছে ৭ লাখ ৪০ হাজার টাকা। সরাইল অঞ্চলের জন্য এটি একটি বিরল রেকর্ড। গত বুধবার সদর ইউনিয়নের কুট্রাপাড়া উচ্চ বিদ্যালয়ে শেষ দিন বিকাল ৪টা পর্যন্ত এ টাকা জমা হয়েছে। বিদ্যালয়ের দুই গ্রুপের প্রতিযোগীতার কারনেই এমনটি হয়েছে বলে জানিয়েছেন একাধিক অভিভাবক। গোটা সরাইলে এ বিষয়টি এখন ‘টক অব দ্যা টাউন’। বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের মেয়াদকাল শেষ হয়ে আসছে। নতুন কমিটি হবে। তাই গত ২১ জুলাই প্রধান শিক্ষক স্বাক্ষরিত একটি নোটিশে দাতা সদস্য নির্বাচনের জন্য ভোটার হতে টাকা জমা দেওয়ার আহবান করা হয়। ভোটার প্রতি ২০ হাজার টাকা জমা দেয়া কথা। নোটিশ অনুসারে গত ৩১ আগষ্ট ছিল শেষ দিন। ওইদিন শেষ সময় পর্যন্ত ২০ হাজার টাকা মূল্যের ৩৭টি পে-অর্ডার জমা পড়ে। ৩৭ জনের ভোটেই একজন হবেন দাতা সদস্য। সরাইল উপজেলায় একজন দাতা সদস্য নির্বাচনের জন্য ৩৭ জন ভোটার সর্বকালের সেরা বলে মন্তব্য করেছেন স্থানীয় একাধিক শিক্ষক। প্রধান শিক্ষক মোঃ খুরশেদ আলম ৩৭টি পে-অর্ডার পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এখান থেকে সর্বোচ্চ ভোট প্রাপ্ত ব্যক্তিই হবেন দাতা সদস্য।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা