,

‘ব্রেস্ট ইমপ্ল্যান্ট করিয়েছি তো কী হয়েছে’

26612-brestবিনোদন ডেস্ক: বরাবরই তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে৷ নানা ইস্যুতে মন্তব্য করে প্রচারের আলো নিজের দিকে ঘুরিয়ে তাঁর জুড়ি মেলা ভার৷ এবার সেভাবেই নিজের দিকে ইন্ডাস্ট্রির অ্যাটেনশন টেনে নিলেন৷ এবারের বিষয়, ব্রেস্ট ইমপ্ল্যান্ট৷ একেবারে প্রকাশ্যেই রাখি জানালেন, তিনি কৃত্রিমভাবে স্তনের আকার বাড়িয়েছেন৷ সেই সঙ্গে তাঁর প্রশ্ন, যদি তা করেও থাকেন, তবে তাতে হয়েছেটা কী!

ক’দিন আগেই পোশাকে ভারতের প্রধানমন্ত্রী মোদির ছবি রেখে বিতর্ক উসকে দিয়েছিলেন৷ এবার তুলে নিলেন ব্রেস্ট ইমপ্ল্যান্টের মতো বিষয়টিকে৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, “আমি সার্জারি করিয়েছি, ব্যস৷ যদি বলিউডে সকলের শরীর থেকে প্লাস্টিক বের করা হয়, তবে আমি অন্তত তিনটে ট্রাক ভরতে পারব৷ আমি সৎ তাই আমি স্বীকার করি৷”

ব্রেস্ট ইমপ্ল্যান্ট বলিউডে নতুন কিছু নয়৷ অনেক নায়িকাই এ কাজ করে থাকেন৷ তবে তাঁরা স্বীকার করেন না বলেও অভিযোগ ওঠে৷ ফলে ইন্ধন পড়ে গুজবে৷ কিন্তু রাখী তেমন পাত্রী নন৷ গুজবের শুরুটা হয় তাঁর থেকেই৷ আর তাই নিজে ব্রেস্ট ইমপ্ল্যান্টের কথা স্বীকার করে তির ছুড়ে দিলেন অন্যদের দিকে৷ যে কেউ প্রতিক্রিয়া দিলেই বাকযুদ্ধ যে বেধে যাবে তা বলাই বাহুল্য।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা