,

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা বরখাস্ত

brazilআন্তর্জাতিক ডেস্ক: অবশেষে অভিশংসন করা হলো ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে।

বুধবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের ৮১ সদস্যের মধ্যে ৬১ জন প্রেসিডেন্ট দিলমাকে অভিশংসনের প্রস্তাবের পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন ২০ জন। এর ফলে দুই-তৃতীয়াংশ ভোটে প্রস্তাব পাস হওয়ায় তিনি প্রেসিডেন্ট পদ থেকে চূড়ান্তভাবে বরখাস্ত হলেন। খবর বিবিসির

তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মিশেল টিমার।

এর মাধ্যমে বাজেট ঘাটতি গোপনের অভিযোগে ক্ষমতা হারাতে হলো সামরিক জান্তার নির্যাতন পেরিয়ে যে গেরিলাযোদ্ধা প্রেসিডেন্ট হয়েছিলেন, সেই ‘লৌহমানবী’ দিলমা। যদিও অভিযোগ আনার শুরু থেকেই অস্বীকার করে আসছিলেন দিলমা। অভিশংসনের বিষয়টিকে তিনি তার বিরুদ্ধে একটি ক্যু হিসেবে অভিহিত করেন এবং ভাইস প্রেসিডেন্ট টিমারকে এ ষড়যন্ত্রের হোতা বলে অভিযোগ করেন। দিলমা রৌসেফ অভিশংসনকে ‘একজন নিরীহ নারীর বিরুদ্ধে অবিচার’ বলে উল্লেখ করেন।

তিনি অভিশংসন ঠেকাতে সর্বশেষ প্রচেষ্টা হিসেবে দেশের সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন, তবে তাতে কাজ হয়নি।

তার এই অভিশংসনের মাধ্যমে ব্রাজিলে বামপন্থী ওয়াকার্স পার্টির ১৩ বছরের শাসনের অবসান হলো। পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ডানপন্থী পিএমডিবি পার্টির নেতা মিশেল টিমারের আজই শপথ নেওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা