,

বেইলি ব্যাটে শ্রীলঙ্কাকে সহজেই হারালো অস্ট্রেলিয়া

Travis Head, George Baileyস্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ৬ উইকেটের জয়ে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ডেভিড ওয়ার্নারের দল। এর আগের তিন ম্যাচের মাঝে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া।

বুধবার রানগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরুতে ব্যাটিংয়ে নেমে দলীয় মাত্র ১ রানেই অ্যাভিশকা ফের্নান্দোকে হারিয়ে কিছুটা ধাক্কা খায় স্বাগতিকরা। আরেক ওপেনার ধনঞ্জয়া সিলভা একপ্রান্ত আগলে রাখলেও অপরপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। দলীয় ৩১ রানেই ৩ উইকেট হারিয়ে বসে লঙ্কানরা।

তবে মিডলঅর্ডার কিংবা শেষের দিকে আরও কেউ প্রতিরোধ করতে না পরায় নিজেদের সংগ্রহটা বেশি বড় করতে পারেনি শ্রীলঙ্কা। দলীয় সর্বোচ্চ ৭৬ রান আসে ধনঞ্জয়ার ব্যাট থেকেই। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন ম্যাথুস। এছাড়া থিসার পেরারা ১৩, সচিথ পাথিরানা ২৪ রান করেন। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ২১২ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা।

বল হাতে সর্বোচ্চ ৬ উইকেট নিয়ে শ্রীলঙ্কার ইনিংসে ধস নামান জন হ্যাস্টিংস। এছাড়া স্টার্ক, বোল্যান্ড বেং ত্রাভিস হেড একটি করে উইকেট পান।

জয়ের জন্য ২১৩ রানে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে ১১৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। সফরকারীদের হয়ে জর্জ বেইলি অপরাজিত ৯০, অ্যারন ফিঞ্চ ৫৫ এবং ত্রাভিস হেড ৪০ রান করেন।

শ্রীলঙ্কার হয়ে সচিথ পাথিরানা ৩টি উইকেট পান। বাকি উইকেটটি নেন দিলরুয়ান পেরেরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা