,

এবার ব্রাহ্মণবাড়িয়ার অয়ন : পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টা

211739ayon_kalerkantho_picরাজধানীর মোহাম্মদপুরে অয়ন (১১) নামে এক শিশু শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর  আহত শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসাপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকালে মোহাম্মদপুর বেড়িবাঁধে মেঘনা অটো গ্যারেজে এ ঘটনা ঘটে। ওই গ্যারেজেরই দুই কর্মচারী শরিফ ও রাব্বি এ ঘটনা ঘটায়। গ্যারেজের মালিক মিন্টু মিয়া জানান, দুপুরে খাবার খাওয়ার জন্য আমি বাসায় চলে আসি। আমার গ্যারেজের অপর এক কর্মচারীর মাধ্যমে খবর পাই অয়ন অসুস্থ হয়ে পড়েছে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজে নেওয়া হয়। অয়ন  ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আবেদ আলীর ছেলে। সে মোহাম্মদপুর কাটাসোরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশেই একটি বাসাতে থাকত। জরুরী বিভাগে আনার পর অয়ন নিজেই জানায়, জোর করে তাকে পায়ুপথে শরিফ ও রাব্বি বাতায় ঢুকিয়ে দেয়। ঢামেকে কর্তব্যরত চিকিৎসক হিমাদ্রী শিখর  জানান, অয়নের অবস্থা গুরুতর। দ্রুত তার অপারেশন করতে হবে। তা না হলে শিশুটির প্রাণহানি হতে পারে।  মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন মীর জানান, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা