,

জেনে নিন নির্ঘুম রাতের কয়েকটি প্রতিক্রিয়া সম্পর্কে

26589-boroঅনলাইন ডেস্ক: রাতে ঠিকমতো ঘুম না হলে দেহে নানা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এসব প্রতিক্রিয়া থেকে বাঁচতে প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুমানো প্রয়োজন। এ লেখায় থাকছে পর্যাপ্ত ঘুমের অভাবে সৃষ্ট কিছু প্রতিক্রিয়া। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।

১. ঠাণ্ডা সমস্যাঃ-
ঠিকমতো ঘুম না হলে সর্দি-কাশি ইত্যাদি সমস্যায় আক্রান্ত হতে পারেন আপনি। এক গবেষণায় দেখা যায় যারা প্রতি রাতে পাঁচ ঘণ্টারও কম সময় ঘুমায় তাদের সাত ঘণ্টার বেশি ঘুমানো ব্যক্তিদের তুলনায় ঠাণ্ডা সমস্যা বেশি থাকে। এতে দেহের ওজন ও অন্য বিষয়গুলোও গুরুত্বহীন হয়ে পড়ে।

২. পেটের গণ্ডগোলঃ-
কম ঘুমালে পেটের সমস্যা হতে পারে, এমন বিষয়ও জানিয়েছেন গবেষকরা। এতে জানা গেছে, ঘুমের অভাবে পেটে ‘ইনফ্লেমেটরি বোওয়েল’ রোগ হতে পারে। এছাড়া অ্যাসিডিটি সমস্যা বেড়ে যায় এবং পেটের আরও কিছু গণ্ডগোল হতে পারে।

৩. শেখায় সমস্যাঃ-
ছাত্র-ছাত্রীরা অনেকেই পড়ার জন্য রাতে ঘুমানো কমিয়ে দেয়। যদিও এতে হিতে বিপরীত হতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। এর কারণ হলো, রাতে না ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে এবং নতুন তথ্য মস্তিষ্কে প্রক্রিয়াজাত হওয়ার কাজে বিঘ্ন সৃষ্টি হয়। এক্ষেত্রে গবেষকরা বলছেন, কাজ কিংবা স্কুলের শুরুর সময়টি পরিবর্তন করে পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করা উচিত।

৪. খিটখিটে স্বভাব ও মুড ওঠানামাঃ-
গবেষকরা জানিয়েছেন, ঘুম ভালোভাবে না হলে খিটখিটে স্বভাব ও মুড ওঠানামা করতে পারে। এক্ষেত্রে অনেকের মাঝেই দেখা যায়, সামান্য বিঘ্ন ঘটলেই বিভ্রান্ত হয়ে যাওয়ার প্রবণতা।

৫. মাথাব্যথা ও মাইগ্রেনঃ-
কম ঘুমের সঙ্গে মাথাব্যথা ও মাইগ্রেনের সম্পর্ক রয়েছে। সম্প্রতি গবেষকরা জানিয়েছেন মানসম্মত ঘুমের অভাবে মাইগ্রেন ও মাথাব্যথা দেখা যায়।

৬. যৌনতায় বিঘ্নঃ-
অপর্যাপ্ত ঘুমে অন্য বহু সমস্যার পাশাপাশি স্বাভাবিক যৌনতাতেও বিঘ্ন সৃষ্টি হয়। আর এ কারণে সুস্থ যৌনতার জন্য ভালো ঘুমের প্রয়োজনীয়তা রয়েছে। ভালো ঘুমে যৌনতার প্রবণতাও বৃদ্ধি পায় বলে জানান গবেষকরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে