,

এবার চলছে কলকাতার জন্য ডাবিং : পরীমণি

Pori_moniবিনোদন ডেস্ক: “আজ ডাবিং করছি, চলছে এখনো। টানা তিনদিন ডাবিং নিয়েই ব্যস্ত থাকবো। সবকিছু ঠিক থাকলে রবিবার সকালে ঢাকায় ফিরবো।” মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে এ কথা জানালেন অভিনেত্রী পরীমণি। ‘রক্ত’ তো ইতোমধ্যে সেন্সরে চলে গেছে, তাহলে আবার কেন ডাবিং- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ” এবার হচ্ছে কলকাতার টোনে।”

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় যান হালের আলোচিত এই লাস্যময়ী। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনার বহুল আলোচিত ছবি রক্ত’র ডাবিং করতে বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন।

পরীমণি বলেন, “এসকে মুভিজের স্টুডিওতে ডাবিং চলছে। আমাদের ওখানে যে ভাষা সচরাচর ব্যবহার হয় তা টলিউডে খুব একটা শোনা যায় না। যেমন: আপা হয়ে যায় দিদিমণি। এরকম কারণে এখানকার ভাষার টোনে ডাবিং করা হচ্ছে।

পরীমণি আরও বলেন, “অভিনেতা রোশানের ডাবিং ঢাকায় হয়েছে। কিন্তু কিছু অংশে রি-টেক প্রয়োজন। তাই আগামীকাল বৃহস্পতিবার কলকাতায় যোগ দেবেন তিনি।”

ওয়াজেদ আলী সুমন পরিচালিত যৌথ প্রযোজনার এই ছবিটি ঈদুল আজহায় মুক্তি পাবে। ইতোমধ্যে ইউটিউবে ‘রক্ত’ ছবির দুটি টিজার ও দুটি গান প্রকাশিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা