,

ঈদুল আজহার তারিখ নির্ধারণ শুক্রবারে

eidul-azhaনিউজ ডেস্ক: ঈদুল আজহার তারিখ নির্ধারণে আগামী ২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

সভায় ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান সভাপতিত্ব করবেন।

শুক্রবার জিলহজ মাসের চাঁদ দেখা গেলে শনিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে বাংলাদেশে কোরবানির ঈদ হবে ১২ সেপ্টেম্বর।

আর শুক্রবার জিলহজ মাসের চাঁদ দেখা না গেলে শনিবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে রবিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, ঈদ হবে ১৩ সেপ্টেম্বর। জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়।

এবার ১২ সেপ্টেম্বর কোরবানির ঈদ ধরে ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর কোরবানি ঈদের ছুটি নির্ধারণ করেছে সরকার। আর ১৩ সেপ্টেম্বর ঈদ হলে ১৪ সেপ্টেম্বরও সরকারি ছুটি থাকবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা