,

ব্রাহ্মনবাড়িয়া পলিটেকনিক ছাত্রলীগের নেতার উপর সন্ত্রাসী দের হামলা

download (10)নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মনবাড়িয়া পলিটেকনিক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রায়হানের উপর অতর্কিত হামলা। গতকাল বিকাল ৫ ঘটিকায় কলেজ ক্যাম্পাস থেকে নিজ বাড়ি শাহবাজপুরে যাওয়ার পথে শ্যামলীঘাট ও চান্দুরার মাঝামাঝি ফাকা রাস্তায় মাধবপুর পৌর ছাত্রলীগের সভাপতি উজ্জল পাঠানের নেতৃত্বে ১৪ জন সন্ত্রাসী তার মোটর সাইকেলের  গতিরোধ করে হামলা চালায় এবং তার কাছে থাকা ২টি মোবাইল ফোন ও তার মটর সাইকেলটি ছিনিয়ে নিয়ে চলে যায়।ঘটনার সাথে সাথে ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। খোজ নিয়ে জানা যায়, গত এক মাস আগে মাধবপুরে পলিটেকনিকের ছাত্র হোস্টেল থেকে উজ্জল পাঠান ও তার সহকর্মীরা  জোড় পূর্বক একটি লেপটপ ও কিছু টাকা ছিনিয়ে নিয়ে যায়। রায়হান এর তীব্র প্রতিবাদ করেছিলো এবং লেপটপ ও টাকা ফেরত দিতে বলেছিল। এরপর থেকেই তারা বিভিন্নভাবে তাকে জীবন নাশের হুমকী দিতে থাকে।
আজ সকাল সাড়ে ১০ টায় ব্রাহ্মনবাড়িয়া পলিটেকনিক কলেজের সাধারণ শিক্ষার্থী ও কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রুবেল রানার নেতৃত্বে প্রায় ৫০০/৬০০ জন ছাত্র ছাত্রী কলেজ ক্যাম্পাসের হাইওয়ে রোডে অবস্থান নিয়ে ঢাকা সিলেটের সকল বাস চলাচল বন্ধ করে দেয়। প্রায় ৩০ মিনিট বিক্ষোব্দ ছাত্র ছাত্রীরা এই হামলার তীব্র প্রতিবাদ জানায় এবং অতিস্বত্বর তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানায়। পরে হাইওয়ে পুলিশ এসে তাদের আস্বস্থ করলে ছাত্র ছাত্রীরা অবরোধ তুলে নেয়। এদিকে ব্রাহ্মনবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ এই ন্যাক্কার জনক হামলার তীব্র প্রতিবাদ জানায়। পাশাপাশি বিজয়নগর উপজেলা ছাত্রলীগ, সরাইল উপজেলা ছাত্রলীগ, আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগ, আখাউড়া উপজেলা ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা রায়হানের উপর অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা