,

বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে শিরিন সুলতানার পদত্যাগ

 
নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করলেন অ্যাডভোকেট শিরিন সুলতানা। বিএনপির নবগঠিত কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন তিনি। ৯০ দশকের তুখোর ছাত্রনেত্রী ছিলেন শিরিন সুলতানা। তিনি ডাকসুর সাবেক জিএস এবং বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সহধর্মিনী। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

sssss_49145

পদত্যাগের কথা জানিয়ে শিরিন সুলতানা বলেন, এক নেতার এক পদ বাস্তবায়নে স্বনির্ভর বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছি।

পদত্যাগপত্র বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান মো. শাজাহানের কাছে জমা দিয়েছেন বলে জানান এই নেত্রী।

এ পদে পূর্বের কমিটিতে ছিলেন নাটোরের রুহুল কুদ্দুস তালুকদার দুলু। চারদলীয় জোট সরকারের সময়ে দুলু উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা