বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহম্পতিবার

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহম্পতিবার।১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রমনা গ্রীনে এক সম্মেলনের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি গঠন করেন। দীর্ঘ ৩৭ বছরের পথপরিক্রমায় বিএনপি আজ দেশের অন্যতম বড় রাজনৈতিক দল।

bn_49149

প্রতিষ্ঠার পাঁচ মাসের মাথায় ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করে। উন্নয়ন, উৎপাদন ও গণতান্ত্রিক আদর্শ লালন করে এরপরও বারবার রাষ্ট্রক্ষমতায় আসীন হয়েছে বিএনপি। জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর দলের বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিনবার ক্ষমতায় যায়। সবমিলিয়ে ১৮ বছর দেশ শাসন করেছে দলটি।

প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অপর এক বার্তায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

কর্মসূচি: ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যাবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি সেখানে পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠে অংশ নেবেন।

এ উপলক্ষে দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেবেন।

এছাড়াও যথাযথভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে সারাদেশের মহানগর, জেলা, থানা-উপজেলা, পৌরসভা ও সকল ইউনিট। তবে অনুমতি না পাওয়ায় প্রস্তুতি নেয়ার পরও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে র‌্যালি করতে পারছে না বিএনপি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ