,

কিরগিজস্তানকেও হারালো বাংলাদেশের মেয়েরা

 

স্পোর্টস ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে কিরগিজস্তানকে ১০-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে কিরগিজস্তানের মেয়েরা পাত্তাই পায়নি বাংলার মেয়েদের সামনে।
নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ইরানকে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্তভাবে প্রতিযোগিতার শুরু করে বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নেয়। সিঙ্গাপুরকে ৫-০ গোলের ব্যবধানে হারায় কৃষ্ণা রানী সরকারের দল।

bd_49156
গত ম্যাচের মতো এ ম্যাচেও শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে বাংলাদেশের মেয়েরা। ৩ মিনিটের মাথায় দারুণ এক সুযোগ পায় বাংলাদেশ। তবে মার্জিয়ার শট চলে যায় বারের উপর দিয়ে।

এরপর ম্যাচের নবম মিনিটে গোল পায় বাংলাদেশ। তবে অফ সাইডের কারণে গোল বাতিল করে দেন রেফারি। এরপর ১৮ মিনিটে গোল করতে ব্যর্থ হন অনুচিং। তবে ২১ মিনিটে প্রথম গোলের দেখা যায় বাংলাদেশ।

অনুচিং মোগিনি গোল করে এগিয়ে দেন দলকে। ২৯ মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করেন মার্জিয়া। এই অর্ধে আরো দুটি গোল পায় বাংলাদেশ। ৪৩ মিনিটে অধিনায়ক কৃষ্ণা রানী আর যোগ করা সময়ে অনুচিং মোগিনির গোল করে ব্যবধানটা ৪-০ করে ফেলেন।

বিরতি থেকে আরো চনমনে হয়ে ফিরে আসে বাংলাদেশের মেয়েরা। এই অর্ধে মোট ছয়টি গোল পায় লাল সবুজের দল। ৪৭ মিনিটে অধিনায়ক কৃষ্ণা রানীর গোলে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় তার দল।

পরের ১০ মিনিট অবশ্য বাংলার মেয়েদের আটকে রাখে কিরগিস্তানের মেয়েরা। তবে ৬৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধানটা আর বাড়িয়ে বাড়িয়ে দেন শামসুন্নাহার। কর্নার কিক থেকে উড়ে আসা বলে মৌসুমী শট লাগে কিরগিজস্তানের ডিফেন্ডারের হাতে। পেনাল্টির বাঁশি বাজাতে ভুল করেননি রেফারি।

৭৪ মিনিটে বাংলাদেশের পক্ষে সপ্তম গোলটি করেন নার্গিস খাতুন। এর দুই মিনিট পরেই হ্যাটট্রিক পূর্ণ করেন কৃষ্ণা। ৮৪ মিনিটে মানিয়া আর ৮৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন শামসুন্নাহার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা