,

তারকা ক্রিকেটারদের পদচারণায় মুখর কক্সবাজার

 
স্পোর্টস ডেস্ক : ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় কক্সবাজারে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভাল’। যেখানে মাঠ মাতাবেন বাংলাদেশের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের সাবেক তারকা ক্রিকেটাররা। তাদের উপস্থিতিতে ‘তারার’ মেলা বসতে যাচ্ছে সমুদ্র সৈকত কক্সবাজারে।

crickrt_49109

বুধবার দুপুরে ৬০ জনের একটি বহর ঢাকা থেকে কক্সবাজার এসে পৌঁছালেও সকাল থেকে ধাপে ধাপে ক্রিকেটাররা চলে আসতে শুরু করেন।
সকাল ৯টায় প্রথম দল হিসেবে কক্সবাজারে আসে লংকা বাংলা অল স্টারস। যদিও জাভেদ ওমর বেলিম এই দলের ক্রিকেটার হয়ে দুপুরে এখানে এসে পৌঁছান। এরপর একে একে হাবিবুল বাশার সুমন, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক থেকে শুরু করে বাংলাদেশের প্রাক্তন সকল তারকার সরব উপস্থিতি। জানা গেছে, বিকেল চারটায় শেষ ফ্লাইটে কক্সবাজারে এসে পৌঁছাবেন অন্যান্য ক্রিকেটাররা।

৬ দলের অংশগ্রহণে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুটি মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৩ সেপ্টেম্বর পর্যন্ত গ্রুপপর্ব ও সেমিফাইনালের দুটি ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে। ৬ দলের ৮৪ ক্রিকেটার এখানে থাকবেন। পাশাপাশি ম্যাচ অফিসিয়ালসহ লজিস্টিক কর্মকর্তাদের উপস্থিতিতে মুখরিত কক্সবাজার।

 
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- লংকা বাংলা অল স্টারস মাস্টার্স, ইস্পাহানি চিটাগং মাস্টার্স, জাজ ভূঁইয়া ঢাকা ডিভিশন মাস্টার্স, কনফিডেন্স গ্রুপ ঢাকা মেট্রো মাস্টার্স, জেমকন গ্রুপ খুলনা মাস্টার্স, রেনেসা রাজশাহী মাস্টার্স।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা