,

তিতাস নদীতে নৌকাবাইচ ৬ সেপ্টেম্ব

Boat-Rece20160831121738

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ১টা থেকে শহরের শিমরাইলকান্দি থেকে প্রতিযোগিতা শুরু হবে। বুধবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে জেলা প্রশাসন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, নৌকাবাইচ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। প্রতিযোগিতা চলাকালানীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরো বলেন, বাইচের সময় নদীতে যেন ব্যক্তিগত কোনো নৌকা প্রবেশ করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখা হবে। এজন্য তিনি জেলাবাসীসহ গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রাণের এক উৎসব। এ উৎসব উপভোগ করতে নদীর দুই পাশে লাখো মানুষের ঢল নামে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা