,

রিয়াল মাদ্রিদের এই দুই তারকার কী হবে আজ?

 

স্পোর্টস ডেস্ক: মধুর সমস্যায় রিয়াল মাদ্রিদ। কাকে রেখে কাকে ছাড়বে তারা? দলের তারকা খেলোয়াড়ের গাদা। একাদশ গঠনের পরও বেঞ্চে বসে থাকতে হয় আরেকটি তারকা সমৃদ্ধ একাদশকে। সুযোগ পেলেই তারা ভালো খেলোয়াড় কিনে ফেলে। কিন্তু পরে অনেকের ক্যারিয়ারে এর প্রভাব পড়ে। সম্প্রতি এমন সমস্যায় পড়েছেন রিয়ালের দুই ফরোয়ার্ড হামেস রদ্রিগেজ ও ইসকো। দু’জনই একাদশে থাকার যোগ্যতা রাখেন।

eb3ca2add368155c51767df0f139eed8-40

গত দুই মৌসুমে এটাই দেখা গেছে। সুযোগ পেলেই কাজে লাগান। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, করিম বেনজামা ও টনি ক্রুসদের ভিড়ে সব সময় একাদশে জায়গা হয় না। বদলি হিসেবে নামতে হয় অধিকাংশ ম্যাচে। এতে রদ্রিগেজ ও ইসকোর মধ্যে যে কোনো একজনকে বিক্রি কিংবা ধারে (লোন) দিতে চাইছে তারা। কিন্তু কাকে বিক্রি করবে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

দল বদলের চলতি মৌসুমের শেষদিন আজ। কিন্তু এখনো বিষয়টি নিয়ে ধোঁয়াশা। অনেকে মনে করছেন আজই তাদের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। দু’দিন আগে জানা গেল রদ্রিগেজকে রেখে দেবেন কোচ জিনেদিন জিদান। ইসকোকে ছেড়ে দেয়া কিংবা ধারে (লোন) দেয়ার কথাও শোনা গেল। কিন্তু গতকাল পর্যন্ত সেটা নিয়ে কোনো কথা ছিল না। ইসকোর চেয়ে রদ্রিগেজের প্রতিই ইউরোপের ক্লাবগুলোর আগ্রহ বেশি।

ইংলিশ ক্লাব চেলসি ও টটেনহ্যাম ইতিমধ্যে রদ্রিগেজের প্রতি নিজেদের আগ্রহের কথা জানিয়েছে। কিন্তু বিষয়টির কোনো সুরাহা এখন পর্যন্ত হয়নি। এই দু’জনের ক্যারিয়ার নিয়ে চিন্তিত রিয়ালের কোচ জিনেদিন জিদান। যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে সব ম্যাচে খেলাতে পারেন না বলে তারও খারাপ লাগে বলে স্প্যানিশ ‘মার্কা’কে জানিয়েছেন তিনি। তাদের বেতন-বোনাস নিয়ে রিয়াল মাদ্রিদ চিন্তা করে না। কিন্তু বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও তাদের ফর্মে প্রভাব পড়বে বলে মনে করেন জিদান। যদিও দু’দিন আগে রদ্রিগেজ ও ইসকো- দু’জনই জানিয়েছেন যে, তারা রিয়াল মাদ্রিদে থেকে যেতে চান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা