,

আখাউড়ায় শিক্ষকের পিটুনিতে ছাত্রী আহত ঘটনায় থানায় মামলা

B Baria Map Mainআখাউড়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিক্ষকের পিটুনিতে আহত এক ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত ছাত্রীর বাবা বাদী হয়ে মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেছেন।
উপজেলার কল্লা শহীদ উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনা আক্তার শনিবার গণিত ক্লাসের সময় সহপাঠীর সঙ্গে কথা বলায় অতিথি শিক্ষক মো. আলাউদ্দিন তাকে বেদম মারধর করেন। এতে সে অজ্ঞান হয়ে গেলে সহপাঠীরা পানি দিয়ে তাকে সুস্থ করে বাড়ি পেঁৗছে দেয়। রাতে তার কাঁপুনি দিয়ে জ্বর আসে। স্থানীয় চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করে সুস্থ না হওয়ায় সোমবার বিকালে তাহমিনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় তার বাবা আব্দুর রহমান মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেছেন।

তাহমিনার বাবা আবদুর রহমান জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ পরিচালনা কমিটির কয়েকজন সদস্যকে বিষয়টি জানালেও তারা গুরুত্ব না দিয়া উল্টো তাকে নানা ভয়ভীতি দেখিয়েছেন। শিক্ষক আলাউদ্দিন জানান, মেয়েটি ক্লাসে দুষ্টুমি করছিল। তাকে শান্ত করতে বেত দিয়ে একবার আঘাত করেছেন। এতে শরীরে লাল দাগ দেখা দেয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজির হোসেন জানান, একটি বাড়ি বেকায়দায় পড়ায় মেয়েটি আঘাত পেয়েছে। তারা এজন্য খুবই দুঃখিত। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, শ্রেণিকক্ষে বেত নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষেধ। তবু শিক্ষক কেন বেত নিয়ে ক্লাসে গেলেন এবং বেত্রাঘাত করলেন তা খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা