,

‘বক্ষ’ নিয়ে রাখির কটাক্ষ

বিনোদন ডেস্ক :বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের ঝুলিতে বেশ কয়েকটি আইটেম ড্যান্স থাকা সত্ত্বেও কোনোদিন প্রথম সারিতে আসতে পারেননি তিনি। কোনোভাবেই যে এটা সম্ভব নয়, তা বোধহয় তিনি জানেন। আর তাই নানান সময়ে বেফাঁস মন্তব্য করেই আলোচনায় আসেন বলিউডের এই ‘বিতর্ক রানি’।

তিনি যে কথাবার্তায়, চলনে-বলনে কোনো পরিশীলন-পরিমার্জনের ধার ধারেন না এ কথাও সবার জানা। তার জীবনের মূলমন্ত্র হলো, সুযোগ বুঝে বোমা ফাটানো। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তেমনই একটি ‘বোমা’ ফেলেছেন রাখি।

Rakhi Sawant Looking At Camera Side Pose Photoshoot

প্রথম থেকেই রাখি ‘শরীর’-সচেতন বা বলা ভাল ‘ক্লিভেজ’ সচেতন। কিন্তু তার এই বক্ষসৌন্দর্য যে মোটেই ‘স্বাভাবিক’ বা ‘ন্যাচারাল’ নয়, সেটাই একটি সাক্ষাৎকারে স্বীকার করেছেন রাখি।

সাক্ষাৎকারে সগর্বে নায়িকা বলেন, ‘হ্যাঁ, আমি আমার স্তনের প্লাস্টিক সার্জারি করিয়েছি।’ এই পর্যন্ত উত্তরটা আশানুরূপ ছিল কারণ অতীতেও বহুবার দেখা গেছে, রাখি এই সব ব্যাপারে খুব একটা রাখঢাকের ধার ধারেন না। কিন্তু এর পরে রাখি যা বলেছেন, তাতে বলিউডের অন্যান্য নায়িকারা অস্বস্তিতে পড়তে পারেন।

মুম্বাইয়ের একটি জনপ্রিয় সংবাদপত্রের সাক্ষাৎকারে বলিউডের নায়ক-নায়িকাদের প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে রাখি বলেন, ‘এখনও পর্যন্ত যত প্লাস্টিক গেছে বলিউড তারকাদের শরীরে, সেগুলো যদি আমি সংগ্রহ করতে শুরু করি, তবে তা দিয়ে তিনটি ট্রাক ভর্তি করা যাবে!’

৩৮ বছর বয়সী এই বলিউড তারকার মুখ থেকে এমন কটাক্ষ মন্তব্য বোধহয় আশা করেননি কেউ। আর তাই বিষয়টি নিয়ে ইতিমধ্যে বলিউডে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে সবশেষে একটি কথা জুড়ে দিয়েছেন রাখি, ‘আমি অন্তত এসব কথা স্বীকার করার ক্ষেত্রে যথেষ্ট সৎ’।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা