,

অন্তর্বাস খুলে নিজের ছবি পোষ্ট করলেন নায়িকা!

priyaMaliবিনোদন ডেস্ক: আপত্তি মহিলা অন্তর্বাসে৷ তাই অন্তর্বাস খুলেই সেন্সরের সংস্কারী সিদ্ধান্তের প্রতিবাদ জানালেন প্রিয়া মালিক৷ ‘বার বার দেখো’ ছবিতে অন্তর্বাস দৃশ্যের বাতিল হওয়ার ঘটনাতেই এই প্রতিবাদ৷ বিগ বস ৯-এর দৌলতে ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ প্রিয়া৷ বিগ ঘরের প্রাক্তন এই প্রতিযোগী ফের নজর কাড়লেন তাঁর প্রতিবাদে৷

ছবির দৃশ্যে স্পষ্ট দেখা যাচ্ছে নায়িকার অন্তর্বাস৷ সেন্সরের আপত্তি এখানেই৷ আর তাই সিদ্ধার্থ-ক্যাটরিনার ‘বার বার দেখো’ থেকে দৃশ্যটি বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল৷ সেন্সরের এই সিদ্ধান্ত নিয়ে রীতিমতো বিতর্কের ঝড় ওঠে৷ যেখানে ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গের’ মতো ছবিতে প্রায় দু’দশক আগে অন্তর্বাস দৃশ্য এসেছে, সেখানে এই দৃশ্য বাদ দেওয়ার যৌক্তিকতা কোথায়! এ প্রশ্নই যখন ঘুরছে বলিপাড়ার আনাচে কানাচে তখন, অন্তর্বাস খোলা ছবিতে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানালেন প্রিয়া মালিক৷ ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে তিনি জানিয়েছেন, অন্তর্বাস পরা দেখা গেলে তা নাকি অশ্লীলতা, অতএব ‘ফ্রি দ্য নিপল’ ৷

প্রিয়ার প্রতিবাদে ইতিমধ্যেই সাড়া পড়েছে৷ ‘উড়তা পাঞ্জাব’ নিয়ে হাজারো বিতর্কের পরও সংস্কারী হওয়ার পথ থেকে একপাও সরেনি সিবিএফসি৷ ‘বার বার দেখো’ ছবিতে জনপ্রিয় কার্টুন চরিত্র সবিতা ভাবীর নাম উল্লেখেও আপত্তি জানানো হয়েছে৷ বলিপাড়ায় এ নিয়ে সমালোচনার ঝড় উঠলেও, সাহস করে প্রথম প্রতিবাদী হয়ে উঠলেন প্রিয়াই৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা