,

জেনে নিন পায়ে ব্যথার সাধারণ কিছু কারণ

26475-boroস্বাস্থ্য ডেস্ক: পায়ের ব্যথা বা অস্বস্তি হালকা থেকে তীব্র আকার ধারণ করতে পারে। সামান্য আঘাতের ফলেও পায়ে ব্যথা হতে পারে। বাত, আরথ্রাইটিস-এর কারণেও পায়ে ব্যথা হতে পারে। তাই পায়ে ব্যথাকে অবেহেলা করা উচিৎ নয়। পায়ে ব্যথা হওয়ার সাধারণ কিছু কারণ জেনে নিব এই ফিচারে।

১। পেশীর সংকোচন:-
হঠাৎ করেই পায়ে সূক্ষ্ম ব্যথা হলে বিশেষ করে পায়ের মাংসল অংশে হলে তা হতে পারে পেশীর ক্লান্তি এবং ডিহাইড্রেশন এর জন্য। রক্তে পটাসিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম এর মাত্রা কম হলে এমন হয়।

২। পায়ে আঘাত লাগলে:-
পায়ে ব্যথার দ্বিতীয় সাধারণ কারণটি হচ্ছে পায়ে আঘাত লাগা। কোন কারণে পায়ের হাড়ে ব্যথা পেলে বা ফাটল সৃষ্টি হলে পায়ে ব্যথা হতে পারে। টেন্ডন বা হাঁটুর প্রদাহের কারণেও এমন হতে পারে। যদি এক দুই দিনের মধ্যে ব্যথা না কমে তাহলে অবহেলা না করে ডাক্তারের সাহায্য নেয়া উচিৎ।

৩। পেশীতে টান পড়লে:-
পায়ের পেশীর ক্ষতি বা এর সাথে যুক্ত রগের ক্ষতির কারণে পেশীতে টান সৃষ্টি হতে পারে। প্রাত্যহিক সাধারণ কাজগুলো করার সময় পায়ের উপর চাপ কমানোর চেষ্টা করুন। হঠাৎ করে ভারী কিছু উঠালে, খেলাধুলা করার সময় বা কোন কাজ করার সময় পায়ের উপর চাপ পড়লে পায়ে ব্যথা হতে পারে।

৪। অ্যাথেরোস্ক্ল্যারোসিস:-
অ্যাথেরোস্ক্ল্যারোসিস হওয়ার কারণ হচ্ছে ধমনীতে ফ্যাট বা কোলেস্টেরল জমার কারণে ধমনী সরু হয়ে যাওয়া বা শক্ত হয়ে যাওয়া। ধমনীতে যদি ব্লকেজ হয় তাহলে শরীরের বিভিন্ন অংশে রক্তের প্রবাহ কমে যায়। পায়ের পেশী যদি পর্যাপ্ত অক্সিজেন না পায় তাহলে পায়ে ব্যথা হতে পারে বিশেষ করে পায়ের গুলে বা কাফ-এ।

৫। ডিপ ব্রেইন থ্রম্বোসিস:-
শরীরের গভীরের শিরায় যদি রক্ত জমাট বাঁধে তাহলে ডিপ ব্রেইন থ্রম্বোসিস হয়েছে বলা হয়। দীর্ঘদিন বেড রেস্টে থাকলে বা দীর্ঘক্ষণ বসে থাকলে DVT হয়। DVT এর সাধারণ লক্ষণ হচ্ছে পা ফোলা এবং খিল ধরার মত ব্যথা হওয়া।

৬। আরথ্রাইটিস:-
আরথ্রাইটিস হলে অস্থিসন্ধিতে ব্যথা হয়। শুধু বৃদ্ধ বয়সেই আরথ্রাইটিস হয়না ৩০ বছরের কম বয়সিদের ও হতে পারে। সাধারণত এর ফলে আক্রান্ত স্থানে ফুলে যায়, ব্যথা করে এবং লাল হয়ে যায়। হাঁটু ও কোমরের জয়েন্ট আক্রান্ত হয় আরথ্রাইটিসে।

৭। গেঁটেবাত:-
যখন শরীরে অনেক বেশি ইউরিক এসিড জমা হয় তখন বাতের ব্যথা হয়। এটি আরথ্রাইটিসেরই একটি ধরণ যা সাধারণত বৃদ্ধ বয়সে হয়ে থাকে। এটি হলে পায়ের পাতা ও পায়ের নীচের অংশ বিশেষ করে বুড়ো আঙ্গুলে ব্যথা হয়, ফুলে যায় এবং লাল হয়ে যায়। সঠিকভাবে রোগ নির্ণয়ের জন্য ডাক্তারের সাথে কথা বলতে হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে