,

দেশে আরও বড় ঘটনা ঘটবে: শামীম ওসমান

 

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি শামীম ওসমান বলেছেন, জঙ্গিবাদ এখনও থামেনি। দেশে আরও বড় ঘটনা ঘটবে। ওরা বুঝতে পারছে, ওদের সব কৌশল শেষ হয়ে আসছে। তবে ওরা কিছু করতে পারবে না। কারণ, দেশের মানুষ কখনই জঙ্গিবাদকে সমর্থন করে না।

0,,17645939_303,00

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে একথা বলেন শামীম ওসমান।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী মো. নজিবুল্লাহ হিরু।

আরও বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, জেলা পিপি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, সাবেক পিপি আসাদুজ্জামান, হারুনুর রশিদ, নুরুল ইসলাম, আব্দুর রশিদ, আবু হাসনাত মুহাম্মদ শহীদ বাদল, হাবিব আল মুজাহিদ পলু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা