,

এবার ছিটকে গেলেন মার্শ

 
স্পোর্টস ডেস্ক : আঙুলের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান শন মার্শ।অস্ট্রেলিয়া দলের ফিজিও ডেভিড বেকলি জানিয়েছেন, ডাম্বুলায় রোববার তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় বাম হাতের কনিষ্ঠ আঙুলে আঘাত পান মার্শ। পরে এক্স-রেতে মার্শের আঙুলে চিড় ধরা পড়েছে।

Shaun_Marsh1472541381
মার্শের অনুপস্থিতিতে বাকি দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দলে থাকছেন উসমান খাজা।
অস্ট্রেলিয়ার এ সফরে এখন পর্যন্ত রঙিন জার্সিতে খেলা হয়নি খাজার। ডাম্বুলায় বুধবার চতুর্থ ওয়ানডেতে তিন নম্বরে ব্যাটিং করতে পারেন ডানহাতি এই ব্যাটসম্যান।
মাস খানেক আগে অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণার পর থেকে বেশ কিছু পরিবর্তন এসেছে। ১৬তম সদস্য হিসেবে দলে যোগ দিয়েছেন ব্যাটসম্যান ট্রাফিস হেড। ব্যস্ত সূচি সামনে রেখে অলরাউন্ডার মিচেল মার্শকে বিশ্রামের জন্য দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।একই কারণে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে অধিনায়ক স্টিভেন স্মিথকেও। পিঠের চোটের কারণে ছিটকে গেছেন পেসার নাথান কোল্টার-নাইল। সবশেষ ছিটকে গেলেন মার্শ।
শ্রীলঙ্কার কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে বর্তমানে ২-১ ব্যবধানে এগিয়ে আছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা