,

নবীনগরে ইউপি চেয়ারম্যানের সহায়তায় বাল্যবিয়ের অভিযোগ

B Baria Map Mainনবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহায়তায় বাল্যবিয়ের অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে উপজেলার থোল্লাকান্দি গ্রামে এ বিয়ে হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, গত সোমবার রাতে উপজেলার থোল্লাকান্দি গ্রামের সফিকুল ইসলামের মেয়ে সাথী আক্তারের বিয়ে হয় নরসিংদী সদরের বেপারী পাড়ার মাইনুল মিয়ার ছেলে মো. রবিন এর সঙ্গে। এদিকে সাথী আক্তার উপজেলার সলিমগঞ্জ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। বিদ্যালয় সুত্রে জানা গেছে, সাথী আক্তার বিদ্যালয়ে ভর্তির সময় জন্মতারিখ ২০০২ সালের ১২ জুন লেখায়। তবে বরিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ ফারুক সম্প্রতি ওই মেয়ের একটি জন্মসনদ দেন। ওই সনদে সাথী আক্তারের জন্মতারিখ ১৪ মে ১৯৯৮ সাল উল্লেখ করেছেন। ওই জন্মসনদের ভিত্তিতেই গতকাল বিয়ের কাজ সম্পন্ন করেন ওই ইউনিয়নের বিবাহ রেজিস্টারের সহকারি মো. বাদল।
মেয়ের পিতা সফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ে ভর্তি করানোর সময় আমার মেয়ের বয়স কম দেওয়া হয়েছিল বলে জন্মসনদে বয়স বাড়ানো হয়েছে।
মো. বাদল বলেন, বিয়ে সম্পন্ন করার পর রাতেই চেয়ারম্যান সাহেব আমাকে ডেকে দেখার কথা বলে জন্মনিবন্ধনটি নিয়ে নেন। পরে তা ফেরৎ দেননি তিনি।
চেয়ারম্যান আনোয়ার পারভেজ হারুন বলেন, আমি মিটিংএ আছি এ বিষয়ে এখন কথা বলা সম্ভব হবেনা। পরে তিনি ফোন ধরেননি।
সলিমগঞ্জ তদন্ত কেন্দ্রের এসআই গোলাম মোস্তফা বলেন, ইউএনও স্যারের নির্দেশে আমি বিয়ের বাল্যবিয়ের খোঁজ নিতে চেয়ারম্যানকে ফোনে যোগাযোগ করি তিনি বলেছেন তিনি জন্মনিবন্ধন দিয়েছেন, এজন্য আমি আর সেখানে যাইনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল ইসলাম বলেন, আমি শুনেছি ইউপি চেয়ারম্যানের দেওয়া জন্মসনদের ভিত্তিতে অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ে হয়েছে। তবে ওই বিয়ে বন্ধ করতে সলিমগঞ্জ তদন্ত কেন্দ্রের এসআইকে আমি বলেছিলাম। বাল্যবিয়ের বিষয়টি তদন্ত করে প্রমানিত হলে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে