,

মেঘনায় অপরিকল্পিত ড্রেজিং বন্ধে নৌ-বন্ধন

1472450067072আমিরজাদা চৌধুরী : মেঘনা নদী থেকে অপরিকল্পিতভাবে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলনের ফলে ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীর দুই উপজেলার বিভিন্ন গ্রামের অসংখ্য ঘর-বাড়ি নদী গর্ভে বিলীন হতে চলেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সোমবার নরসিংদীর রায়পুরা উপজেলার দক্ষিণ চাঁনপুর বালুচরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও নরসিংদীর রায়পুরা উপজেলার নদী ভাঙন কবলিত এলাকাবাসী এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলন শেষে ক্ষতিগ্রস্তরা বিক্ষোভ মিছিল ও নদীতে নৌ-বন্ধন করেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নদীর মাঝখানে বালু না পেয়ে ইজারাদাররা এখন নদীর পাড়ে অপরিকল্পিতভাবে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করেছেন। এতে করে নরসিংদীর রায়পুরা উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিন ইউনিয়নের বেশ কিছু গ্রামের ঘর-বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া বিলীন হওয়া ঝুঁকিতে রয়েছে কয়েকশ ঘর-বাড়ি। প্রশাসন ও ইজারাদারদের জানিয়েও কোনো লাভ হচ্ছে না। বরং ইজারাদারদের পক্ষ থেকে নানা ধরনের হুমকি দেয়া হচ্ছে। মামলায় জড়িয়ে দেয়া হচ্ছে নিরিহ এলাকাবাসীকে।

সম্মেলন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের কয়েকশ মানুষ বালুচরে বিক্ষোভ মিছিল করেন। পরে প্রায় অর্ধশত নৌকা দিয়ে মেঘনায় নৌ-বন্ধনের সৃষ্টি করে। এতে করে নদীতে আধা ঘণ্টা জন্য নৌযান চলাচল বন্ধ থাকে। নৌ-বন্ধনে ব্যানার, ফেস্টুন হাতে থাকা ক্ষতিগ্রস্তরা ড্রেজিং বন্ধে নানা স্লোগান দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা