,

মঙ্গল গ্রহের অনুশীলন পৃথিবীর বুকে

150829023741_hawaii_640x360_afp_nocreditমঙ্গল গ্রহে বসবাসের অনুশীলনে একদল অভিযাত্রী জনমানবশূন্য পরিবেশে এক বছর কাটিয়ে ফিরে এসেছেন।
ছয় জনের এই দলটি হাওয়াই দ্বীপে বিশেষভাবে তৈরি এক গবেষণাগারে ২৯শে অগাষ্ট, ২০১৫ থেকে বসবাস করতে থাকেন।

এই পুরো একটি বছর তারা মুক্ত বাতাস, তাজা খাবার এবং ব্যক্তিগত গোপনীয়তা উপভোগ করতে পারেননি।

বিশেষজ্ঞরা আশা করছেন, আগামী এক থেকে তিন বছরের মধ্যে মঙ্গল গ্রহে মানুষ-বাহী রকেট পাঠানো সম্ভব হবে।
মার্কিন মহাকাশ সংস্থা নাসার অর্থায়নে এই পরীক্ষামূলক গবেষণার সমন্বয় করেছিল যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়।
গবেষণায় অংশ নেয়া ছয় জনের মধ্যে ছিলেন একজন ফরাসি অ্যাস্ট্রো-বায়োলজিস্ট, জার্মান পদার্থবিজ্ঞানী এবং চারজন আমেরিকান – একজন পাইলট, একজন আর্কিটেক্ট, একজন সাংবাদিক এবং একজন মৃত্তিকাবিজ্ঞানী।
* মঙ্গলের বদ্ধ জীবন
এই পুরো বছর ধরে এই দলটিকে বেঁচে থাকতে হয়েছে সীমিত সম্পদের ওপর।
তারা বসবাস করতো বিশেষভাবে তৈরি একটি ডোমের মধ্যে। বাইরে যেতে হলে স্পেস স্যুট পরে যেতে হতো।
তাদের বিছানা ছিল ছোট। খাবারের মধ্যে ছিল পনীরের গুড়ো এবং টিনে ভরা টুনা মাছ।
এক বছর পর গবেষণাগার থেকে বেরিয়ে আসছেন বিজ্ঞানীরা।

* কেমন ছিল অভিজ্ঞতা?
ফ্রান্সের অ্যাস্ট্রো-বায়োলজিস্ট সিপেরিয়ে ভার্সো বলছেন, এই অভিজ্ঞতার পর তার মনে হয়েছে, মঙ্গলগ্রহের মানুষের অভিযানের সম্ভাবনা এখন অনেক উজ্জ্বল।
“এই কাজে যেসব কারিগরি বা মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি হয় সেটাও দূর করা যাবে বলে আমার মনে হয়।“
মিশন প্রধান কারমেল জনস্টন বলছেন, ব্যক্তিগত গোপনীয়তার অভাব ছিল সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ।
“এটা অনেকটা সেই সব রুমমেটের মতো যারা কখনই ঘর ছেড়ে যায় না।“

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা