,

আখাউড়ায় শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ

B Baria Map Mainআখাউড়া প্রতিনিধি : আহত ওই ছাত্রীকে সোমবার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তার মা। মেয়েটি উপজেলার শাহ্পীর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। মেয়েটির মা অভিযোগ করেন, “ক্লাসে কথা বলায় শনিবার আমার মেয়েকে স্পর্শকাতর স্থানেও বেত্রাঘাত করেন শিক্ষক মো. আলাউদ্দিন ।”

বিষয়টি নিয়ে ওই ছাত্রী আমাদের কে  বলেন“স্যার আমারে ও ফারজানারে মারে। আমারে মারতে মারতে বলে এমুন জাগাত বাইরামু কেউরে যাতে না দেখাতে পারছ। গরীবের আবার লেহাপড়া কিয়ের।”

শিক্ষক আলাউদ্দিন বলেন, “মেয়েটি ক্লাশে অনেক দুষ্টুমি করছিল। যে কারণে বেত দিয়ে একটি মাত্র আঘাত করেছি। এতে শরীরে লাল দাগ দেখা দেয়। কিন্তু এর বাইরে আমি কোথাও আঘাত করিনি।”

স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাজির হোসেন বলেন,  শিক্ষক আলাউদ্দিনের হাতে থাকা বেতের একটি বাড়ি বেকায়দার পড়েছে। যে কারণে ওই শিক্ষককে সাবধান করে দেওয়া হয়েছে।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. আলমগীর হোসেন বলেন, বেত্রাঘাতের ফলে স্কুল ছাত্রীর শরীরের বিভিন্নস্থানে রক্ত জমাট বেঁধে কালো দাগ পড়েছে। তাকে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

“মেডিকেল বোর্ড গঠন করে করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।”

আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার বলেন, “সাংবাদিকদের মাধ্যমে খবরটি পেয়েছি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। ”

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে