,

বৈষম্য দূরীকরণে মার্কিন নারীদের ‘টপলেস’ মিছিল

 
আন্তর্জাতিক ডেস্ক :লিঙ্গ বৈষম্য বন্ধ, নারীদের অধিকার আইন বদলানোর দাবি নিয়ে প্রতি বছর আগস্টের শেষ রবিবার পথে নামেন যুক্তরাষ্ট্রের বহু নারী। তবে শুধুমাত্র প্রতিবাদী বক্তৃতা বা প্ল্যাকার্ড হাতে নিয়ে নয়, বরং এই প্রতিবাদের ভঙ্গিমাটা একেবারেই আলাদা। তাই গোটা দুনিয়ার নজর থাকে এই প্রতিবাদ মিছিলের দিকেই ৷ কারণ এই প্রতিবাদী মিছিলের নাম ‘গো টপলেস’।

usa_48889

চলতি বছর ২৮ আগস্ট রবিবার ঠিক এরকমই প্রতিবাদে সামিল হন নিউইয়র্কের বেশ কিছু নারী ও কয়েকজন পুরুষ। সবাই টপলেস। শরীরের উপরের অংশে কিছুই পরেননি তারা। এভাবেই নিউইয়র্কের ব্রডওয়ের রাস্তায় সামিল হন মিছিলে। হাতে প্রতিবাদী প্ল্যাকার্ড, মুখে স্লোগান। শরীরে ট্যাটুর মধ্যে দিয়ে ফুটিয়ে তুললেন নিজের প্রতিবাদী ভাষা।

শুধু নিউইয়র্কের নারীরাই নয়, এই ‘গো টপলেস’ মিছিলে অংশ নিয়েছিলেন লস অ্যাঞ্জেলস, ডেনভারের নারীরাও। প্রত্যেক বছর এই সময়েই হয়ে থাকে এই ধরণের প্রতিবাদ মিছিল। ১৯৯২ সাল থেকে শুরু হয়েছে এই মিছিল।

‘গো টপলেস’র ইভেন্ট অরগানাইজাররা বলেন, ‘এটিকে প্রতিবাদ মিছিল মনে হলেও, এটি আসলে প্রতিবাদ নয়। মানুষকে সচেতন করার জন্যই এই মিছিল।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা