,

লিবিয়া উপকূলে সাড়ে ৬ হাজার অভিবাসী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক :লিবিয়ার উপকূলের কাছে ভূমধ্যসাগর থেকে প্রায় সাড়ে ছয় হাজার অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির কোস্ট গার্ড। সাম্প্রতিক সময়ে একসাথে উদ্ধার করা অভিবাসীদের মধ্যে এটি সবচেয়ে বড় সংখ্যা।সোমবারে এই বিপুল সংখ্যক মানুষকে উদ্ধার করতে সব মিলিয়ে প্রায় ৪০টি উদ্ধার অভিযান চালাতে হয়েছে বলে জানিয়েছে ইতালির কোস্ট গার্ড।

libya_48881

লিবিয়ার সাব্রাতা শহর থেকে ১২ মাইল দূরে এই উদ্ধারকাজ চালানো হয়। নিরাপদ জীবনের সন্ধানে দেশ ছেড়ে আসা এই অভিবাসীদের দলে নানা দেশের মানুষ একসঙ্গে ছিলেন।উদ্ধারকাজে ইতালির জাহাজের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের বর্ডার এজেন্সি ফ্রন্টেক্স, এবং বেসকারী সংস্থা প্রোঅ্যাক্টিভ ওপেন আর্ম, ও মেডিসিন সান্স ফ্রন্টিয়ার্স-এর উদ্ধারতরীও ছিল।

 
লিবিয়া উপকূলে সাড়ে ৬ হাজার অভিবাসী উদ্ধার
উদ্ধারকারী জাহাজ দেখে একদিকে, আনন্দ ও উচ্ছ্বাসে পানির মধ্যে লাফিয়ে পড়ে সাঁতরে সেই জাহাজের দিকে এগুতে চেষ্টা করেছে ইরিত্রিয়া ও সোমালিয়া থেকে আসা অনেক অভিবাসী। আবার অন্যদিকে, ছোটো-ছোটো শিশুদের কোলে নিয়ে খুব সতর্কভাবেও উদ্ধারতরীর দিকে এগিয়েছে অনেকে।

লিবিয়ার রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে দেশটিকে মানবপাচারের জন্য অনেকটাই নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, সমুদ্রে চলার অনুপযোগী একটি জলযানে করে অভিবাসীরা সাগর পাড়ি দিয়েছিল। তবে, উদ্ধারকারীদের কাছাকাছি পৌঁছানোর মত যথেষ্ট পরিমাণে জ্বালানি তাদের ছিল।

অর্থনৈতিকভাবে একটা সচ্ছল জীবন পাবার আকাঙ্ক্ষায় আফ্রিকা থেকে হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে লিবিয়া-উপকূল থেকে সাগর পাড়ি দেয়। তাদের এই যাত্রায় সঙ্গী হিসেবে থাকে যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য ও আফগানিস্তান থেকে পালিয়ে আসা শরণার্থীর দল। এইরকম বিপদসংকুল যাত্রা করে এই পর্যন্ত বহু মানুষ যাত্রাপথেই প্রাণ হারিয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে