,

বৃষ্টির খোঁজে ঘটা করে ব্যাঙের বিয়ে জোরহাটে

marriageঅনলাইন ডেস্ক : ব্যাঙের বিয়ে৷ তাও যেমন তেমন করে নয়৷ রীতিমতো পুরোহিত ডেকে, বৈদিক মন্ত্রোচ্চারণে৷ অসমের জোরহাট সাক্ষী থাকল এমনই ঘটনার৷ লোকায়ত বিশ্বাস অনুযায়ী এই বিয়েতেই নাকি আসবে বৃষ্টি৷

দেশের বিভিন্ন অঞ্চলে এ বছর অনাবৃষ্টি ও খরা পরিস্থিতি দেখা গেছে৷ অসমও সেই পরিস্থিতির মুখোমুখি হয়েছে৷ গত দু’সপ্তাহ ধরে বৃষ্টির জন্য অপেক্ষা করছে অসমবাসী৷ কিন্তু ধুলোঝড় ছাড়া আর জোটেনি কিছুই৷ ক্ষতি হয়েছে শস্যেরও৷ অসমের বিভিন্ন অঞ্চলে স্থানীয় মানুষের বিশ্বাস, ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টির দেবতা বরুণদেব প্রীত হন৷ আর তাই রীতমতো ঘটা করে আয়োজন করা হল ব্যাঙের বিয়ের৷

জোরহাটের কৃষক পরিবারই এই বিয়ের উদ্যোক্তা৷ বিয়ে দিতে ডাকা হল ডাকা হল পুরোহিতকে৷ হল মন্ত্রোচ্চারণ৷ গ্রামবাসী ছেলে বুড়োরা ভিড়ও জমাল সে বিয়েতে৷ উলুধ্বনি, মন্ত্রপাঠে বিয়ে গেল দুই ব্যাঙের৷ কিন্তু বৃষ্টি কি আসবে? জোরহাটের কৃষকদের বিশ্বাস আসবে, এবার শিগগিরই নামবে বৃষ্টি৷ ব্যাঙ দম্পতি পরবর্তীকালে সুখে থাকুক আর নাই থাকুক, কৃষকরা যে এই বিয়েতে একটু সুখ পাবে, এমনটাই বিশ্বাস তাঁদের৷ সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা