,

বজ্রপাতে তিন শতাধিক হরিণের মৃত্যু

Z12নিউজ ডেস্ক: নরওয়ের দক্ষিণাঞ্চলের একটি পার্কে হঠাৎ বজ্রপাতে একসঙ্গে তিন শতাধিক বল্গা হরিণের প্রাণহানি ঘটেছে। শুক্রবার দেশটির হারড্যাঞ্জারভিদ্যা অঞ্চলের ওই পার্কে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নরওয়ের প্রকৃতি পরিদর্শক কার্যালয় বলছে, বজ্রপাতে ৩২৩টি বল্গা হরিণের মৃত্যু হয়েছে। কার্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, অধিকাংশ বল্গা হরিণ পুড়ে ঝলসে গেছে। শুক্রবার রাতে বজ্রপাতে একসঙ্গে মারা গেছে এসব হরিণ।

নাট নিলেন্ড নামের ওই মুখপাত্র ব্রিটেনের প্রভাবশালী দৈনিক ডেইলি টেলিগ্রাফকে বলেন, সবগুলো হরিণ একসঙ্গে দাঁড়িয়ে ছিল, যে কারণে একসঙ্গে এত হরিণের প্রাণহানি ঘটেছে। সেদিন রাতে প্রচণ্ড বজ্রপাত হয়েছিল। সম্ভবত বজ্রপাতের কারণেই এসব হরিণের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, ”এটি বিরল একটি দুর্ঘটনা। বজ্রপাতে প্রাণির মৃত্যু হয়েছে তা আগেও শুনেছি কিন্তু এত সংখ্যক হরিণের মৃত্যুর খবর জানা নেই। ”
এর আগে, ২৫ আগস্ট ভারতের তামিলনাড়ুর কাঞ্চিপুরামে বজ্রপাতে ৩৮টি ভেড়ার মৃত্যু ঘটে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা