,

টাঙ্গাইলে এক বাছুরের ২ মাথা!

Z7অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের নাগরপুরে দুই মাথাবিশিষ্ট এক বাছুরের জন্ম হয়েছে। সোমবার ভোরে উপজেলা সদরের কাছে নঙ্গিনাবাড়ী গ্রামের দিনমজুর মো. ইনছু মিয়ার গৃহপালিত গাভী বাছুরটি প্রসব করে। প্রসবের ঘণ্টাখানেক পর বাছুরটি মারা যায়।

এদিকে গাভীর দুই মাথাবিশিষ্ট বাছুর প্রসবের খবরে আশপাশ এলাকার শত শত উৎসুক নারী-পুরুষ বাছুরটিকে একনজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় করছে।

গৃহকর্তা ইনছু মিয়া জানান, সোমবার ভোরে গাভীটি দুই মাথাবিশিষ্ট জীবিত একটি বাছুর প্রসব করে। দীর্ঘদিন ধরে তিনি বাড়িতে ওই গাভীটি পালন করে আসছেন।

এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুল ইসলাম জানান, এটি সম্পূর্ণভাবে প্রকৃতির খেয়াল। তবে একটি ডিম্বানুর মধ্যে দুটি শুক্রাণু প্রবেশ করলে এমনটি হতে পারে। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা